TRENDING:

Malda Shootout: মমতার সফরের আগেই শুটআউট মালদহে! কালিয়াচকে ভয়াবহ কাণ্ড, গুলি লাগল দুজনের

Last Updated:

Malda Shootout: মালদহে জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি চলার ঘটনা। অভিযোগ, সালাম নামক এক যুবক দুষ্কৃতীদের নিয়ে এসে জোরপূর্বক রাহমাতুল্লা শেখের জমি দখলের চেষ্টা করে। সেই সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গন্ডগোলের সৃষ্টি হয়। ঘটনায় আহত হন দু’জন। নির্বাচনের আগে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহঃ মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের আগের দিনেই শুট‌আউট মালদহে। ঘটনায় গুলিবিদ্ধ দুই যুবক। জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই যুবককে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার অন্তর্গত মোজমপুর হারুচক এলাকায়।‌ জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম রাহমাতুল্লা শেখ ও এনামুল শেখ। দু’জনেরই বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। ঘটনায় রাহমাতুল্লা শেখের বুকের বাঁ দিকে এবং এনামুল শেখের পায়ে গুলি লাগে। এই ঘটনায় স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাহমাতুল্লা শেখকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পরিবারের সদস্যরা মালদহ শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। ঘটনায় আহত আরও এক যুবক এনামুল শেখ স্থানীয় কোয়াক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে রয়েছে।
News18
News18
advertisement

গুলিবিদ্ধ যুবকের আত্মীয় হাসিদ শেখ জানান, “জমির সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা। সালাম নামক এক যুবক দুষ্কৃতীদের নিয়ে এসে জোরপূর্বক রাহমাতুল্লা শেখের জমি দখল করার চেষ্টা করে। সেখানে গন্ডগোল বাদে দু’জনের মধ্যে। কথা কাটাকাটির পর আচমকাই বন্দুক বের করে দুই রাউন্ড গুলি চালায় সালাম। ঘটনায় দু’জনকে গুলি লেগেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।” বর্তমানে মালদহ শহরের একটি বেসরকারি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে রাহমাতুল্লা শেখ।

advertisement

আরও পড়ুনঃ ‘নতুন নতুন লোক উঠছে, আর ভাবছে সরকার দখল করবে!’ নাম নিলেন না একবারও, কিন্তু মুর্শিদাবাদে হুমায়ুনকে কড়া হুঁশিয়ারি মমতার

আরও পড়ুনঃ সাপ্লিমেন্টারি লিস্ট দেখেও বুঝতে পারছেন না নাম উঠল কিনা! কী করবেন তাহলে? জানুন এই তথ্যগুলি, বিভ্রান্তি নিমেষে দূর হবে

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

ঘটনার প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হুমায়ুন খান বলেন, “সালামরা মোট ৯ জন ছিল। জমি বাড়ি বিক্রি নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। সেই সময় আচমকাই সালাম বন্দুক বের করে গুলি চালায়।” এদিকে এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় গুলি কাণ্ডে জড়িত দুষ্কৃতীদের তল্লাশিতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda Shootout: মমতার সফরের আগেই শুটআউট মালদহে! কালিয়াচকে ভয়াবহ কাণ্ড, গুলি লাগল দুজনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল