TRENDING:

Sericulture News: বন্ধ নার্সারিতে প্রাণ ফেরানোর মাস্টারপ্ল্যান, মালদহের বেকার যুবক-যুবতীদের জন্য আসছে বিরাট সুখবর! তুঁত পাতায় ফিরবে ভাগ্য

Last Updated:

Malda Sericulture News: একসময় বহু শ্রমিকের ব্যস্ততা ছিল, হত রেশম চাষ। কিন্তু ধীরে ধীরে অবসর নিয়েছেন শ্রমিকরা। তারপর থেকে প্রক্রিয়াকরণ বন্ধ মালদহের ইংরেজবাজারের সদুল্লাপুর গ্রাফট নার্সারি। পুণরায় চালু দাবি তুলছেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: তুঁত পাতা থেকে রেশম গুটি। মালদহের এই ফার্মে এক সময় চাষ হত ব্যাপক পরিমাণে রেশম গুটি। ৭০ বছর আগে তৈরি মালদহের ঐতিহ্যবাহী রেশম শিল্পের এই ইউনিট আজ অবহেলায় পড়ে। পরিকাঠামোগত সমস্ত রকম ব্যবস্থা সচল থাকলেও শ্রমিকের অভাবে বন্ধের মুখে রাজ্য সরকার দ্বারা নির্মিত মালদহের ইংরেজবাজারের সদুল্লাপুর গ্রাফট নার্সারি। এই নার্সারিতেই বিগত কয়েক বছর আগে কাজ করতেন স্থানীয় বহু শ্রমিক।
advertisement

তবে গত কয়েক বছর আগে একের পর এক নার্সারিতে কর্মরত স্থায়ী শ্রমিক অবসর নেওয়ায় বন্ধ রয়েছে একাধিক কাজ। স্থানীয়দের দাবি দ্রুত এই রেশম শিল্পের নার্সারি ফার্মকে আবার চালু করা হোক। স্থানীয় এক বাসিন্দা অজয় মণ্ডল জানান, “এই রেশম নার্সারিতে স্থানীয়রা কাজ পেতেন। প্রায় ১২ বছর থেকে এখন কাজ বন্ধ রয়েছে। পুনরায় আবার চালু হলে স্থানীয় বেকার মানুষজন কাজের সুযোগ পাবে।” নার্সারিতে কর্মরত এক কর্মী সঞ্জয় মণ্ডল জানান, “বর্তমানে এই ফার্মে তিনটি জমিতে তুঁত পাতা চাষ করা হচ্ছে। প্রক্রিয়াকরণের জন্য পলু পালন ঘর রয়েছে। যেখানে গুটি তৈরি হত।

advertisement

আরও পড়ুন: বইয়ের পাতা ছেড়ে দেওয়ালে নজর, এই মডেলে খেলার ছলে পড়াশোনা শিখছে পড়ুয়ারা! দেখে ধন্য ধন্য করছে সকলে

তবে যথেষ্ট পরিমাণের শ্রমিক না থাকায় প্রক্রিয়াকরণের কাজ বন্ধ রয়েছে। এটি চালু হলে সবার ভাল হবে।” এই বিষয়ে জেলা সেরিকালচার আধিকারিক সুরজিৎ চৌধুরী জানান, “জেলায় মোট তিনটি রেশম ইউনিট রয়েছে এবং অন্যান্য ইউনিটে নিয়মিত কাজ চলছে। তবে সাদুল্লাপুর নার্সারিতে কর্মচারী স্বল্পতার কারণে প্রক্রিয়াকরণ বন্ধ রয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

আগামী দিনে ‘কর্মশ্রী’ প্রকল্পের আওতায় এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যুক্ত করে পুনরায় ইউনিটটি সচল করার পরিকল্পনা রয়েছে।” মালদহ জেলার ঐতিহ্যবাহী শিল্পগুলির মধ্যে অন্যতম রেশম চাষ। একসময় এই শিল্পকে ঘিরে বহু পরিবারে সুতো তৈরির কাজের ব্যস্ততা দেখা যেত। আজও কালিয়াচক, চাঁচল, হরিশ্চন্দ্রপুর ও গাজোল ব্লক এলাকায় রেশম চাষ হয়ে থাকে। তবে সরকারি এই ইউনিট পুনরায় সচল হলে রেশম চাষে নতুন গতি আসবে এবং স্থানীয় স্তরে কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন অনেকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sericulture News: বন্ধ নার্সারিতে প্রাণ ফেরানোর মাস্টারপ্ল্যান, মালদহের বেকার যুবক-যুবতীদের জন্য আসছে বিরাট সুখবর! তুঁত পাতায় ফিরবে ভাগ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল