Education News: বইয়ের পাতা ছেড়ে দেওয়ালে নজর, এই মডেলে খেলার ছলে পড়াশোনা শিখছে পড়ুয়ারা! দেখে ধন্য ধন্য করছে সকলে
- Reported by:Shantonu Das
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia Education News: রঙ-তুলিতে আঁকা এক প্রাণবন্ত শিক্ষাঙ্গন। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ সেজে উঠেছে রঙিন চিত্র, ছড়া, বর্ণমালা, সংখ্যা ও শিক্ষামূলক বার্তায়। প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালও যেন হয়ে উঠেছে পাঠ্যবই।
পুরুলিয়া, শান্তনু দাস: এ যেন রঙ-তুলিতে আঁকা এক প্রাণবন্ত শিক্ষাঙ্গন। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ সেজে উঠেছে রঙিন চিত্র, ছড়া, বর্ণমালা, সংখ্যা ও শিক্ষামূলক বার্তায়। প্রাথমিক শিক্ষাকে কেবল বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা তুলে ধরা হয়েছে শ্রেণিকক্ষের দেওয়ালজুড়ে অভিনব ও আকর্ষণীয় উপায়ে।
শুধু তাই নয়, দেওয়ালে আঁকা সেই সমস্ত লেখা ও চিত্র সম্পর্কে ছাত্র-ছাত্রীদের নিয়মিত চলছে পাঠদানও। শিক্ষক-শিক্ষিকারা হাতে-কলমে সেই সব লেখা ও চিত্রের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিষয়বস্তু বোঝাচ্ছেন। ফলে পড়াশোনা তাদের কাছে হয়ে উঠেছে আরও আনন্দদায়ক এবং আগ্রহজনক। পুরুলিয়া জেলার কাশীপুরের কল্লোলী প্রাথমিক বিদ্যালয়কে এমনই ভাবে সাজিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন: লোকে বলে ‘স্নেক ম্যান’, বিষধরের প্রাণ বাঁচাতে জলের মতো নিজের টাকা খরচ করেন এই যুবক! কাণ্ড দেখে আপনার গায়ে কাঁটা দেবে
বিদ্যালয়ের শিক্ষক বংশী চ্যাটার্জী জানান, “এখানে শিক্ষার পরিবেশ শুধু পাঠ্যসূচির গণ্ডিতে আবদ্ধ নয়। শ্রেণিকক্ষের চারপাশের রঙিন আবহ, ছবির ভাষা ও ভাবনাসমৃদ্ধ উপস্থাপন শিশুদের মনে জাগিয়ে তোলে কৌতূহল। তারা দেখে, চিন্তা করে, প্রশ্ন করে, আর সেই প্রক্রিয়াতেই শেখে নতুন কিছু।” তিনি আরও জানান, আগামী দিনে এই বিদ্যালয়কে মডেল বিদ্যালয় তৈরি করতে চাইছেন তাঁরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সার্বিকভাবে বিদ্যালয়কে সাজিয়ে তোলার কাজ চলছে। দেওয়াল যেন হয়ে উঠেছে নীরব শিক্ষক, যা প্রতিদিন শিশুদের সঙ্গে কথা বলে, তাদের কল্পনাশক্তিকে উসকে দেয় এবং শেখার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। এই বিদ্যালয় প্রমাণ করেছে, শিক্ষাকে আনন্দের সঙ্গে যুক্ত করা গেলে তার প্রভাব হয় আরও গভীর ও স্থায়ী। কল্লোলী প্রাথমিক বিদ্যালয় তাই এক অনন্য দৃষ্টান্ত, যেখানে বিদ্যালয় মানেই শুধু পাঠদান নয়, বরং আনন্দ, সৃজনশীলতা, নান্দনিকতা ও প্রেরণার এক সুন্দর মেলবন্ধন।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Feb 26, 2026 1:35 PM IST









