পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ অভিযানে নামে। প্রথম অভিযানে আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ টাকার জাল নোট। আব্দুল বারেক চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, শিলিগুড়ি থেকে এই জাল নোটগুলি পাচারের উদ্দেশ্যে মালদহে আনা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ কুয়োর মধ্যে লেপার্ডের বিকট কান্নার আওয়াজ! লোকালয়ে হুলস্থুল, বন দফতর ঘিরে ফেলল এলাকা
অন্য একটি অভিযানে চাঁচল থানার পুলিশ গোলাম রব্বানী এবং মিজানুর রহমান নামের দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে। দুই ধৃতের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড গুলি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই অস্ত্রগুলি বিহার থেকে আনা হয়েছিল।
মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতদের বুধবার মালদহ আদালতে তুলে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হচ্ছে। কোথা থেকে আগ্নেয়াস্ত্রগুলি কী উদ্দেশ্যে আনা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি জাল নোট এবং আগ্নেয়াস্ত্রের কারবারিদের পুরনো কোনও অপরাধ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
