TRENDING:

Little Dancer: মঞ্চে ঘুঙুরের বোলে ওঠে ঝড়! খুদে নৃত্যশিল্পী শিঞ্জিনীর প্রতিভায় মুগ্ধ দর্শকরা

Last Updated:

Little Dancer: ছিপছিপে চেহারার এই শান্ত স্বভাবের মেয়েটি পড়াশোনার পাশাপাশি নিজের প্রতিভা দিয়ে এগিয়ে চলেছে নাচের জগতে। তার নৃত্যশৈলী দেখে অনেকেই অবাক হয়ে যান। অনেকেই মনে করেন, পেশাদার নৃত্যশিল্পীদের মতই তার দক্ষতা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ছোটবেলা থেকেই মায়ের স্বপ্ন ছিল বড় হয়ে একজন দক্ষ নৃত্যশিল্পী হওয়ার। তবে নানা কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই নিজের সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন মেয়ের মাধ্যমে। আর সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে অতি অল্প বয়স থেকেই নাচের জগতে পা রেখেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার মধ্যপাড়া এলাকার খুদে নৃত্যশিল্পী শিঞ্জিনী সান্যাল। বর্তমানে সে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
advertisement

মাত্র আড়াই বছর বয়স থেকেই শুরু হয় তার নৃত্যচর্চা। সেই ছোট্ট বয়স থেকেই তাল-লয়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন গানের সঙ্গে অসাধারণ নাচ পরিবেশন করে সকলকে মুগ্ধ করে শিঞ্জিনী। ধীরে ধীরে তার প্রতিভা নজরে পড়তে শুরু করে সকলের। শিঞ্জিনীর বাবা সৌমিক এবং মা শুচিস্মিতা সান্যাল। একমাত্র মেয়ের প্রতিভাকে ছোট থেকেই উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাতেও যথেষ্ট দক্ষ শিঞ্জিনী। তবে তার সবচেয়ে বড় ভালোবাসা নাচ।

advertisement

প্রতিদিনই নিজের আগ্রহে নিয়ম করে নাচের অনুশীলন করে সে। নাচের জগতে তার প্রথম শিক্ষক ছিলেন তার মা-ই। মায়ের হাত ধরেই নাচের প্রাথমিক শিক্ষা শুরু। পরে বেলদার পরিচিত নৃত্যশিল্পী পিউলি পতি-র কাছে প্রশিক্ষণ নেয় শিঞ্জিনী। বর্তমানে আবার মায়ের কাছেই নিয়মিত তালিম নিচ্ছে সে। সময় পেলেই মা ও মেয়ে একসঙ্গে নাচের অনুশীলন করেন। এরই মধ্যে কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া, মেদিনীপুর এবং খড়গপুর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিঞ্জিনী। বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যও পেয়েছে সে। জেলা ও রাজ্য স্তরের একাধিক পুরস্কার ইতিমধ্যেই তার ঝুলিতে।

advertisement

আরও পড়ুন : গরমে নাক দিয়ে রক্তপাত? সে সময় ভুলেও করবেন না ১ বিশেষ কাজ! গলায় প্রবাহিত হতে পারে রক্ত!

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

ছিপছিপে চেহারার এই শান্ত স্বভাবের মেয়েটি পড়াশোনার পাশাপাশি নিজের প্রতিভা দিয়ে এগিয়ে চলেছে নাচের জগতে। তার নৃত্যশৈলী দেখে অনেকেই অবাক হয়ে যান। অনেকেই মনে করেন, পেশাদার নৃত্যশিল্পীদের মতোই তার দক্ষতা। বাবা-মায়ের স্বপ্নকে সঙ্গী করে ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা ছড়িয়ে দিতে চায় বেলদার এই খুদে নৃত্যশিল্পী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Little Dancer: মঞ্চে ঘুঙুরের বোলে ওঠে ঝড়! খুদে নৃত্যশিল্পী শিঞ্জিনীর প্রতিভায় মুগ্ধ দর্শকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল