২০২১ সালে ২৯ অক্টোবর তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়েছিলেন। গোয়াতে তাঁকে মুখ করেছিল তৃণমূল। প্রচারেও অংশ নিয়েছিলেন। কিন্তু তারপর আর সেভাবে দেখা যায়নি লিয়েন্ডারকে প্রচারে। এরপরই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কিছুদিন আগেই। আজ, মঙ্গলবার চূড়ান্ত হয়ে গেল যে বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার। তবে তাঁকে নির্বাচনে প্রার্থী করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
advertisement
আরও পড়ুন : ‘আমি বাংলার ছেলে…’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
আরও পড়ুন : ‘২৯৪টা আসনেই আমি প্রার্থী,’ ২০১৬-র পরে ২০২৬! ফের সেই কথাই মনে করালেন মমতা
গত সপ্তাহে ভোটের আগে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন৷ মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে প্রাক্তন টেনিস তারকার সাক্ষাৎ ঘিরে জল্পনা বাড়ে। বিজেপি সূত্রে খবর, বৈঠক ইতিবাচক হয়েছিল। তবে প্রকাশ্যে কোনও পক্ষই মুখ খোলেননি।
একদিকে ক্রীড়া মহলে বার্তা পাঠানো অন্য়দিকে, শিক্ষিত সমাজকে আকর্ষণ। লিয়েন্ডারকে যোগ দান করিয়ে দুই লক্ষ্য়ই পূরণ করতে চাইছে বিজেপি৷