TRENDING:

৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার...! বাজেটে বড় সুখবর বাংলায় মহিলাদের জন্য! বেড়ে কত হল? খুশির হাওয়া বাংলার ঘরে ঘরে!

Last Updated:

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর রাজ্য বাজেটে। ৫০০ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ৫০০ টাকার ঘোষণা চলতি মাস থেকেই কার্যকর করা হবে বলে জানানো হয়েছে রাজ্য বাজেটে। চন্দ্রিমা ভট্টাচাৰ্য অন্তর্বর্তী বাজেট পেশ করে জানান, "২ কোটি ৪২ লক্ষ মহিলা সুবিধা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর রাজ্য বাজেটে। ৫০০ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ৫০০ টাকার ঘোষণা চলতি মাস থেকেই কার্যকর করা হবে বলে জানানো হয়েছে রাজ্য বাজেটে। চন্দ্রিমা ভট্টাচাৰ্য অন্তর্বর্তী বাজেট পেশ করে জানান, “২ কোটি ৪২ লক্ষ মহিলা সুবিধা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের।
লক্ষ্মীর ভাণ্ডার
লক্ষ্মীর ভাণ্ডার
advertisement

এদিন বাজেট পেশ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর পাশাপাশি আশা কর্মীদের ১০০০ টাকা করে বাড়ল বেতন। ডিএ বাড়ল ৪%। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শাসক দলের চূড়ান্ত উল্লাসের মধ্যেই এদিন আসন ছেড়ে উঠে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: রাজ্য বাজেট পেশ আজ, কী কী চমক থাকবে…? কখন পেশ হবে বাজেট? রইল জরুরি আপডেট!

advertisement

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটকুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে অন্তর্বর্তী বাজেটের বদলে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন মমতা। এমনকি তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রের বদলে বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

২০২১ সালেও অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছিল ৫ ফেব্রুয়ারি। কাকতালীয় ভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই সেই ৫ ফেব্রুয়ারিই পেশ হচ্ছে অন্তর্বর্তী সরকারের বাজেট। আজকের রাজ্য বাজেটে সবচেয়ে বেশি নজর লক্ষ্মীর ভাণ্ডারে।

advertisement

গত লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। এখন সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা এই প্রকল্পে পান মাসে এক হাজার টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান মাসে ১,২০০ টাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
অবসর নয়, শিশুদের হাসি ফোটাতে রোগী দেখা শেষে কলম ধরেন এগরার এই প্রবীণ চিকিৎসক
আরও দেখুন

অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ টাকা বাড়ার ঘোষণা হওয়ায় আগামী মাস থেকেই মাসে মাসে কত পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা? হিসেবে অনুযায়ী সাধারণের ক্ষেত্রে টাকার অঙ্ক ১০০০ টাকা থেকে বেড়ে হবে ১৫০০ টাকা। তফসিলি জাতি উপজাতিদের জন্য টাকার অঙ্ক বেড়ে হবে ১৭০০ টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার...! বাজেটে বড় সুখবর বাংলায় মহিলাদের জন্য! বেড়ে কত হল? খুশির হাওয়া বাংলার ঘরে ঘরে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল