গুলমোহর আয়োজিত এই প্রদর্শনী অনুষ্ঠান ২৬ এবং ২৭ মার্চ চলবে। প্রদর্শনী শুরুর সময় সকাল ১১টা। যা রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এখানে আকর্ষণীয় ছাড়ে মিলছে সমস্ত সামগ্রী। হাজার টাকার উপর কেনাকাটায় থাকছে উপহারও।
advertisement
উত্তরপ্রদেশের বেনারসি, মধ্যপ্রদেশের চান্দেরি শাড়ি, জয়পুরের কটন শাড়ি, রাজস্থানের মালবেরি সিল্ক-সহ পাবেন ভারতের বিভিন্ন প্রান্তের দারুণ দারুণ সব শাড়ি। দাম শুরু হচ্ছে মাত্র ৭৫০ টাকা থেকে।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে রেললাইনের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে যুবতী! কে বা কারা এই হাল করল? মধ্যমপুরে চাঞ্চল্য
বর্তমানে কুরুশে বোনা গয়না, পোশাকের চাহিদা মহিলা মহলে ব্যাপক রয়েছে। কুরুশের ট্রেন্ডিং সামগ্রীর স্টল রয়েছে এক্সিবিশন। আরও রয়েছে হাতে বোনা ব্যাগের হরেক কালেকশন, মাটির গয়নার স্টল। ইতিমধ্যেই শহরের বহু মহিলা ভিড় জমাচ্ছেন এই প্রদর্শনীতে। পয়লা বৈশাখের আগে এমন প্রদর্শনী দেখে খুশি ঝাড়গ্রামবাসী।
