TRENDING:

Jhargram News: ফের শিরোনামে লালগড়! পতিত জমি থেকে উদ্ধার তিনটি বড় দু’নলা বন্দুক, মাওবাদী অধ্যুষিত সময়ের বলে দাবি গ্রামবাসীদের

Last Updated:

Jhargram News: স্থানীয় গ্রামবাসীদের দাবি, মাওবাদী কার্যকলাপ চলাকালীন সময়ে এই বন্দুকগুলি মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, রাজু সিংঃ চাষের প্রস্তুতির জন্য কোদাল দিয়ে জমি খননের সময় উদ্ধার হল তিনটি পুরনো বড় দু’নলা বন্দুক। রবিবার দুপুরে লালগড় থানার অন্তর্গত বৈতা গ্রাম পঞ্চায়েতের হিরুড়ী মৌজার বাগানবুড়ি এলাকায় একটি পতিত জমি থেকে বন্দুকগুলি উদ্ধার করে লালগড় থানার পুলিশ।
লালগড় থানা
লালগড় থানা
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাষের কাজ শুরু করতে গিয়ে গ্রামবাসীরা কোদাল দিয়ে মাটি খনন করছিলেন। সেই সময় মাটির নিচে প্লাস্টিকে মোড়া অবস্থায় বন্দুকগুলি চোখে পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে লালগড় থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্দুকগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া বন্দুকগুলি বহুদিন আগেকার। দীর্ঘদিন মাটির নিচে চাপা থাকার ফলে বন্দুকের কাঠের অংশের কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং লোহার অংশে মরচে ধরে সেগুলি প্রায় অকেজো হয়ে পড়েছে।

advertisement

আরও পড়ুনঃ পারিবারিক জমি বিবাদ ঘিরে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্রের কো*পে আহত এক BSF জওয়ান, মৃত্যু হল দাদার

স্থানীয় গ্রামবাসীদের দাবি, মাওবাদী কার্যকলাপ চলাকালীন সময়ে এই বন্দুকগুলি মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। পরে সেগুলি আর উদ্ধার না করায় দীর্ঘদিন ধরে মাটির তলায় চাপা পড়ে নষ্ট হয়ে যায়। উদ্ধার হওয়া বন্দুকগুলি মাওবাদী অধ্যুষিত সময়ের কিনা, তা খতিয়ে দেখছে লালগড় থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

প্রসঙ্গত, গত বছর ৪ নভেম্বর লালগড় থানার বেলাটিকরী এলাকায় একটি পুকুরপাড় সংলগ্ন চাষের জমিতে মাটি খননের সময় চারটি পিস্তল ও ছ’টি কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। সেক্ষেত্রেও দীর্ঘদিন মাটির তলায় চাপা থাকার কারণে পিস্তলগুলির লোহার অংশ ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না এবং কার্তুজগুলিও সম্পূর্ণ অকেজো অবস্থায় পাওয়া গিয়েছিল।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: ফের শিরোনামে লালগড়! পতিত জমি থেকে উদ্ধার তিনটি বড় দু’নলা বন্দুক, মাওবাদী অধ্যুষিত সময়ের বলে দাবি গ্রামবাসীদের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল