২০০৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে এতদিন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হত। অষ্টম শ্রেণি পার করে পড়ুয়াদের আবার অন্য স্কুলে ভর্তি হতে হত। মাধ্যমিকের পড়াশোনার জন্য আবার স্কুল বদলে অন্য স্কুলে বাধ্য হয়ে দূরের স্কুলে যেতে হচ্ছিল নৃপেনপল্লির পড়ুয়াদের। অনেক অভিভাবকরা বার বার স্কুল বদলের এই ঝামেলে এড়াতে সন্তানদের এই স্কুলে ভর্তি না করিয়ে একেবারে হাইস্কুলে ভর্তি করাতে শুরু করেন। এর ফলে জঙ্গলখাস জুনিয়র হাইস্কুলে পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করে।
advertisement
আরও পড়ুনঃ সাইকেল চালিয়ে বারাণসী থেকে কপিলমুনি আশ্রম! সমুদ্র তীর রক্ষায় শুভমের দুরন্ত যাত্রা
এই অবস্থায় এলাকায় শিক্ষার মানোন্নয়নে স্কুলটিতে নবম ও দশম শ্রেণি চালু করার দাবি জানাচ্ছিল স্থানীয় বাসিন্দারা। স্কুল কর্তৃপক্ষের তরফে শিক্ষা দফতরে আবেদন জানানো হয়। অবশেষে মিলল শিক্ষা দফতরের অনুমোদন। ঝাড়গ্রামের নৃপেনপল্লির জঙ্গলখাস স্কুলে চালু হচ্ছে নবম ও দশম শ্রেণি। সরকারের এই সিদ্ধান্তে শুধু ছাত্রছাত্রীরাই নয়, খুশি এলাকার অভিভাবক ও সাধারণ মানুষও।
জানা যাচ্ছে, বর্তমানে স্কুলটিতে প্রায় দেড়শ জন পড়ুয়া রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সহ মোট আটজন শিক্ষক-শিক্ষিকা ও একজন শিক্ষা কর্মী রয়েছেন। স্কুলে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ইংরেজি মাধ্যমে পড়াশোনা হয়। আর পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমে। তবে এবার নবম ও দশম শ্রেণি চালু হওয়ায় পড়ুয়া সংখ্যা এবং শিক্ষার মান দুই বাড়বে বলে আশাবাদী স্কুল কর্তৃপক্ষ।
