Husband and Wife: প্রেমের বিয়ের ৪ মাস, হঠাৎই শুরু চরম অশান্তি, নতুন বউকে জোর করে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ বরের বিরুদ্ধে
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Debalina Datta
Last Updated:
Husband and Wife:প্রায় চার মাস আগে প্রেম করে বিয়ে হয় ওই গৃহবধূর। বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি চলছিল বলে অভিযোগ। এদিন আচমকাই পরিস্থিতি চরম আকার নেয়। অভিযোগ, স্বামী-সহ পরিবারের কয়েকজন মিলে ওই গৃহবধূকে জোর করে অ্যাসিড খাইয়ে দেওয়ার চেষ্টা করে।
advertisement
1/5

উত্তর ২৪ পরগণা: প্রেমের বিয়ের ৪ মাস, হাসনাবাদে গৃহবধূর ওপর ভয়াবহ অ্যাসিড হামলা। হাসনাবাদে গৃহবধূর উপর নৃশংস অ্যাসিড হামলা, খুনের চেষ্টার অভিযোগ স্বামী-সহ চারজনের বিরুদ্ধে৷ Photo- Representative
advertisement
2/5
উত্তর ২৪ পরগনার হাসনাবাদে চাঞ্চল্যকর অ্যাসিড হামলার ঘটনায় গুরুতর জখম এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার অন্তর্গত হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের ২৫ নম্বর বুথের মনোহরপুর এলাকায়। অভিযোগের তীর স্বামী রাহুল গাজী-সহ তার পরিবারের আরও কয়েকজনের দিকে। Photo- Representative
advertisement
3/5
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার মাস আগে প্রেম করে বিয়ে হয় ওই গৃহবধূর। বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি চলছিল বলে অভিযোগ। এদিন আচমকাই পরিস্থিতি চরম আকার নেয়। অভিযোগ, স্বামী-সহ পরিবারের কয়েকজন মিলে ওই গৃহবধূকে জোর করে অ্যাসিড খাইয়ে দেওয়ার চেষ্টা করে এবং মুখে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা চালায়। Photo- Representative
advertisement
4/5
গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
advertisement
5/5
ঘটনার পরই নির্যাতিতার বাপের বাড়ির পক্ষ থেকে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে স্বামী রাহুল গাজী-সহ মোট চারজনের নাম রয়েছে। নির্যাতিতার পরিবারের দাবি, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। Photo- Representative Input- Julfikar Molla
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Husband and Wife: প্রেমের বিয়ের ৪ মাস, হঠাৎই শুরু চরম অশান্তি, নতুন বউকে জোর করে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ বরের বিরুদ্ধে