TRENDING:

Assembly Election 2026: তৃণমূলের তারকা প্রার্থী! সেই স্বপ্না বর্মনের ভোটে লড়ার স্বপ্ন কি অধরাই থেকে যাবে? নিয়মের ফাঁসে দ্বারস্থ কোর্টের

Last Updated:

জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন রেলের ইস্তফা জটে হাইকোর্টে, ভ্রামরী দেবী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে উন্নয়ন ও যুব খেলাধুলার প্রতিশ্রুতি.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু কর, জলপাইগুড়ি: প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে ইস্তফা জটে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। ১৬ মার্চ ইস্তফা পত্র জমা দিলেও চাকরির ইস্তফা মঞ্জুর না হওয়ায় রেলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দারস্থ তৃণমূল প্রার্থী। ফের ইস্তফা পত্র জমা দেন তিনি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রেলকে ইস্তফা বিবেচনার নির্দেশ কোর্টের।
News18
News18
advertisement

২০২০ সালের রেলের আলিপুরদুয়ার ডিভিশনের স্টাফ এন্ড ওয়েলফেয়ার ইনস্পেকটর হিসেবে চাকরিতে যোগ দেন এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মন। ১৬ মার্চ স্বপ্না বর্মন রেলের চাকরি ছাড়ার জন্য আবেদন জমা করেন।এরই মধ্যে গত ৯ মার্চ রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে রেল।রেল ইস্তফা মঞ্জুর করে এন ও সি না দেওয়ায় মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে এই আশঙ্কায় হাইকোর্টের সার্কিট বেঞ্চের দারস্থ হন স্বপ্না। কোর্ট রেলকে বিষয়টি বিবেচনার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ভোটের মুখে দুষ্কৃতী কর্মকাণ্ডের বাড়বাড়ন্ত! বারুইপুর কুড়ি নম্বর রেলগেটের কাছে পরিত্যক্ত ঘরে গোপন ডেরা, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ১

সেরা ভিডিও

আরও দেখুন
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
আরও দেখুন

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন আন্তর্জাতিক অ্যাথলেট তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী সতীপীঠ ভ্রামরী দেবী মন্দিরে পুজো দেন তিনি। কথিত রয়েছে, এই পীঠস্থানে সতীর পা পড়েছিল, ফলে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি স্থানীয়দের কাছে এই মন্দিরের আবেগও গভীর। সেই আবহেই প্রার্থনার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক যাত্রার সূচনা করেন স্বপ্না। উত্তরবঙ্গের পরিচিত ক্রীড়াবিদ হিসেবে তাঁর জনপ্রিয়তা যেমন রয়েছে, তেমনই নতুন ভূমিকায় তাঁকে ঘিরে মানুষের প্রত্যাশাও বাড়ছে। তিনি আরও জানান, মানুষের উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। বিশেষ করে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Assembly Election 2026: তৃণমূলের তারকা প্রার্থী! সেই স্বপ্না বর্মনের ভোটে লড়ার স্বপ্ন কি অধরাই থেকে যাবে? নিয়মের ফাঁসে দ্বারস্থ কোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল