TRENDING:

ভোটে দাঁড়াতে আর রইল না বাধা, তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের ইস্তফাপত্র মঞ্জুর করল রেল!

Last Updated:

Swapna Barman: ৯ মার্চ চাকরিরত অবস্থায় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে, যা শৃঙ্খলাভঙ্গ হিসেবে ধরা হয়। যা নিয়ে তৈরি হয় বিতর্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের ইস্তফা পত্র মঞ্চুর করে চাকরি থেকে টার্মিনেট করলো রেল। এশিয়াডে সোনা জয়ী স্বপ্না গত ১৬ মার্চ রেলের চাকরি থেকে ইস্তফা দেন। তবে তার আগেই, ৯ মার্চ চাকরিরত অবস্থায় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে, যা শৃঙ্খলাভঙ্গ হিসেবে ধরা হয়। যা নিয়ে তৈরি হয় বিতর্ক।
স্বপ্না বর্মন
স্বপ্না বর্মন
advertisement

এই অভিযোগের জেরে ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদে কর্মরত স্বপ্নার ‘নো অবজেকশন’ আটকে দেয় রেল। এরপর তিনি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন। শুক্রবার আদালত রেলকে নির্দেশ দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে। সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এতে বিষয়টি আরও গুরুত্ব পায় এবং প্রশাসনিক স্তরেও চাপ তৈরি হয়। সোমবারের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার নির

advertisement

আদালতের নির্দেশ মতো সোমবার, উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন স্বপ্নাকে টার্মিনেশন লেটার পাঠায়। পাশাপাশি জানানো হয়েছে, খুব শীঘ্রই তাঁর ‘নো অবজেকশন’ও পাঠিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে আর কোনো সমস্যা রইল না স্বপ্না বর্মনের।

advertisement

আরও পড়ুনঃ রাহুলের মৃত্যুতে শোক প্রকাশ কেকেআরের! আবেগঘন পোস্টে সমবেদনা জানাল প্রয়াত অভিনেতার পরিবারকে

সেরা ভিডিও

আরও দেখুন
রবিবার দুপুরের পরই বদলে গেল সব, সমুদ্রে শুটিং, হঠাৎ দুর্ঘটনা, কীভাবে মৃত্যু হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের?
আরও দেখুন

এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মণ সম্প্রতি তৃণমূলে যোগদান করেন। তারপর প্রার্থী তালিকা ঘোষণার দিন রাজগঞ্জ বিধানসভা থেকে স্বপ্না বর্মনের নাম ঘোষণা করেন মমত বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ময়দানে প্রথমবা নেমেই সমস্ত বিতর্ক পেছনে পেলে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী এশিয়াডে সোনা জয়া অ্যাথলিট।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
ভোটে দাঁড়াতে আর রইল না বাধা, তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের ইস্তফাপত্র মঞ্জুর করল রেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল