TRENDING:

Jalpaiguri News: ২৪ ঘণ্টা পরেও নেই খোঁজ, ড্রোন উড়িয়ে খোঁজ চলছে বৃদ্ধার কাটা মুণ্ডু! জলপাইগুড়িতে মারাত্মক কাণ্ড

Last Updated:

Jalpaiguri News: পাশেই ঘুমিয়ে ছিল নাতি, ঘরের পিছনেই উদ্ধার ঠাকুরমার মুণ্ডহীন দেহ! খুনের নেপথ্যে কী? পুলিশ এখনও রহস্য উদঘাটন করতে পারল না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি মাথা। বৃদ্ধার কাটা মুণ্ডুর খোঁজে এবার ড্রোন নামিয়ে তল্লাশি শুরু করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। শনিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাণিজ্যের হাট এলাকায় সমিজা খাতুন নামে এক বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ।
জলপাইগুড়িতে শোরগোল
জলপাইগুড়িতে শোরগোল
advertisement

শরীর থেকে কেটে নেওয়া হয়ে ছিল মাথা। সেই মাথার খোঁজে দিনভর গোটা তল্লাট চষে বেড়ায় পুলিশ। আনা হয় কুকুর। ফরেনসিক বিশেষজ্ঞদেরকেও ডাকা হয়। রাতেও তল্লাশি চলে। তারপরেও মুন্ডু উদ্ধার না হওয়ায় সকাল থেকে ড্রোন নামিয়ে তল্লাশি শুরু করেন পুলিশ কর্মীরা। ঘটনার পর থেকে নিখোঁজ বৃদ্ধার এক জামাই। ঘটনায় বৃদ্ধার এক মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানাগিয়েছে।

advertisement

আরও পড়ুন: অরুণাচল প্রদেশ বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে জয়নগরের ডাক্তার পরিবার, ২৫ মার্চ কী হয়েছিল? ভয়ঙ্কর অভিজ্ঞতা

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে সমিজা খাতুন তাঁর ৬ বছরের নাতির সঙ্গে একই বিছানায় ঘুমিয়েছিলেন। ছোট ছেলে ইউসুফ আলি জানান, রাত ১১টা নাগাদও মা ও ছেলের গল্পের আওয়াজ পেয়েছিলেন তিনি। শনিবার সকালে ঘরের দরজা খোলা দেখে ইউসুফ ভাবেন মা হয়তো শৌচকর্মের জন্য বাইরে গিয়েছেন। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজ না মেলায় ঘরের পেছনে গিয়ে দেখেন মায়ের মুণ্ডহীন দেহ পড়ে রয়েছে।আশ্চর্যজনকভাবে, পাশে ঘুমিয়ে থাকা ৬ বছরের শিশুটি এই নৃশংস ঘটনার টেরই পায়নি।

advertisement

আরও পড়ুন: ‘ভোটবাক্সে বদলা হবে’, IAS-IPS অফিসারদের অপমান নিয়ে সরব মমতার নিশানায় একজোগে বিজেপি ও কমিশন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং স্নিফার ডগ। বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়েও কাটা মুণ্ডটির হদিশ মেলেনি। অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানান, “প্রাথমিক তদন্তে অনুমান, কোনো ধারালো অস্ত্র দিয়ে গলার নিচে আঘাত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মৃতার পরিবারে দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় দুই বিঘা পৈত্রিক জমি নিয়ে ভাইদের মধ্যে বিবাদ চলছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। যদিও বড় ছেলে মকবুল হক দাবি করেছেন, এই খুনের সঙ্গে জমি বিবাদের কোনো সম্পর্ক নেই। তবে পুলিশ সবকটি দিকই খতিয়ে দেখছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

শান্তনু কর

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: ২৪ ঘণ্টা পরেও নেই খোঁজ, ড্রোন উড়িয়ে খোঁজ চলছে বৃদ্ধার কাটা মুণ্ডু! জলপাইগুড়িতে মারাত্মক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল