TRENDING:

Jalpaiguri News: বন্যার পর থেকে তাঁবুতেই জীবন! সর্বহারাদের পাশে বাম সংগঠন, ধূপগুড়ির ৬ পরিবার পেল স্থায়ী ঘর

Last Updated:

Jalpaiguri News: ভোট বাক্সে পিছিয়ে থাকলেও মানুষের পাশে আজও মাথা তুলে দাঁড়িয়ে তাঁরা। উত্তরবঙ্গে গত বছরের বন্যায় ধূপগুড়িতে ঘরহারা ৬টি পরিবারের জন্য স্থায়ী টিনের ঘর নির্মাণ করে দিল বামপন্থী সংগঠন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ভোট বাক্সে এরা খানিক পিছিয়ে থাকলেও কিন্তু মানুষের পাশে আজও মাথা তুলে দাঁড়িয়ে লাল ঝাণ্ডা। বিপদের সময় মানুষের পাশে থাকার রাজনীতিই যে আসল রাজনীতি, তা আবারও প্রমাণ করল এই রাজনৈতিক দল। বিধানসভায় তাদের প্রতিনিধি শূন্য- এই বাস্তবতা মানুষের পাশে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
advertisement

গত বছর ৬ অক্টোবরের ভয়াবহ বন্যায় ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। জলঢাকা নদীর তীরে থাকা একাধিক গ্রাম তলিয়ে যায় জলের নিচে। ঘরবাড়ি ভেঙে পড়ে, ভিটেমাটি হারান বহু মানুষ। মাস পেরিয়ে গেলেও আজও সেই ক্ষত পুরোপুরি শুকোয়নি। এমনই এক বন্যাদুর্গত এলাকার পাশে এসে দাঁড়াল বামপন্থী সংগঠন ও সরকারি কর্মচারী সংগঠন।

advertisement

আরও পড়ুনঃ নাতির নামকরণ করে বাড়ি ফেরা হল না দাদুর! সুতিতে চলন্ত বাস থেকে ছিটকে পড়লেন বৃদ্ধ, মুহূর্তে সব শেষ

ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত হোগলাটারি গ্রামে বন্যায় ঘরহারা ৬টি পরিবারের জন্য স্থায়ী টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে তাদের উদ্যোগে। শুধু তাই নয়, গোটা গ্রামবাসীর জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। রাজ্য সরকারের সহায়তার পরেও কয়েকটি পরিবারের মাথার ছাদ প্রয়োজন ছিল ওই এলাকায়।  আজও ওই এলাকায় কিছু মানুষ তাঁবুর নিচে জীবন কাটাতে বাধ্য হচ্ছিলেন। সামনে আবার আসন্ন বর্ষা। এই আতঙ্কের মাঝেই অন্তত ৬টি পরিবার পেল স্থায়ী ছাদের নিশ্চয়তা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গাঁদা ফুলের মালা গেঁথেই সামান্য আয়, সংসার সামলে এভাবেই উপার্জন করছেন গ্রামের মহিলারা
আরও দেখুন

বন্যার পর রাজ্য সরকারের তরফে কিছু আর্থিক সাহায্য মিললেও তা যথেষ্ট নয় বলেই জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ। সেই ঘাটতি পূরণ করতেই এই মানবিক উদ্যোগ বলে দাবি সংগঠনের প্রতিনিধিদের। গ্রামবাসীদের কথায়, “বিপদের সময় যারা পাশে দাঁড়ায়, তারাই আসল ভরসা।” বিধানসভায় প্রতিনিধির ভোট বাক্স প্রায় শূন্য থাকলেও মানুষের দুর্দিনে পাশে থেকে লাল ঝাণ্ডা আবারও মনে করিয়ে দিল, রাজনীতি শুধু ভোটের হিসেব নয়, মানুষের পাশে থাকার দায়িত্বও বটে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: বন্যার পর থেকে তাঁবুতেই জীবন! সর্বহারাদের পাশে বাম সংগঠন, ধূপগুড়ির ৬ পরিবার পেল স্থায়ী ঘর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল