TRENDING:

Bangla News: ঝড়-বৃষ্টির রাতে জলপাইগুড়ি শহরে ডাকাতির চেষ্টা, ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকতেই ফোন! তারপর?

Last Updated:

Bangla News: বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টি শুরু হয় জলপাইগুড়িতে। সেই সুযোগের বাড়িতে মহিলা ও সন্তানদের একা পেয়ে বাড়িতে দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ঝড়-বৃষ্টির সুযোগ নিয়ে ডাকাতির চেষ্টা। জলপাইগুড়ি শহরের বুকে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টা দুষ্কৃতী দলের। জলপাইগুড়ি শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের বামনপাড়া এলাকার ঘটনা।
ঝড়-বৃষ্টির সুযোগ নিয়ে ডাকাতির চেষ্টা (প্রতীকী ছবি)
ঝড়-বৃষ্টির সুযোগ নিয়ে ডাকাতির চেষ্টা (প্রতীকী ছবি)
advertisement

বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টি শুরু হয় জলপাইগুড়িতে। রাত সাড়ে বারোটা নাগাদ বাচ্চাদের নিয়ে বাড়িতে একাই ছিলেন দক্ষিণ বামনপাড়ার বাসিন্দা পপি রায় সরকার। সেই সময় সশস্ত্র অবস্থায় দুই দুষ্কৃতী ঘরে ঢুকে পড়ে। ততক্ষণে স্বামীকে ফোন করে দেওয়ায় বাড়িতে ছুটে আসেন স্বামী দীপঙ্কর রায়। তাঁকে দেখে ধারালো অস্ত্র ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

আরও পড়ুন: যুদ্ধের আঁচ খাদ্যগলিতে, ডেকার্স লেনে কমছে মেনু-বাড়ছে দাম! বিরাট সংকটে দোকানমালিকরা

advertisement

তবে যাওয়ার আগে ভয় দেখায় ও মারধর করে বলে অভিযোগ। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়। ডাকাতির উদ্দেশ্যে এই ঘটনা বলে মনে করছেন বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

কয়েকদিন আগে ছিনতাইয়ের অভিযোগে ধৃত জুভেনাইল হোমে নাবালকের আত্মহত্যার চেষ্টা ও পরে হাসপাতালে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ, নিরাপত্তারক্ষীরা কী করছিল? সেই প্রশ্নও উঠেছে। প্রশাসনের তরফে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উপযুক্ত তদন্তের দাবি তুলেছে মৃতের পরিবার।

advertisement

আরও পড়ুন: সর্বভারতীয় CA পরীক্ষায় দ্বিতীয় স্থান, মেদিনীপুরের মেয়ে খুশি শিকারিয়ার সাফল্যে খুশির হাওয়া বাংলাজুড়ে

জলপাইগুড়ি শহরে কোরক নামে একটি জুভেনাইল হোম রয়েছে। সেখানেই ঘটেছে ওই চাঞ্চল্যকর ঘটনা। মৃতের নাম আরিয়ান রাউত। ছিনতাইয়ের অভিযোগ শুক্রবার রাতে আরিয়ান-সহ দু’জনকে আটক করেছিল কোতোয়ালি থানার পুলিশ। একজনকে পরে থানা থেকেই ছেড়ে দেওয়া হয়। কিন্তু বছর ১৩ বয়সের আরিয়ানকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'নতুন কাগজ কোথায়?' ভয়ানক দুশ্চিন্তায় বাদ পড়া ভোটাররা, জেলায় জেলায় নাম তুলতেই লম্বা লাইন
আরও দেখুন

শান্তনু কর

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Bangla News: ঝড়-বৃষ্টির রাতে জলপাইগুড়ি শহরে ডাকাতির চেষ্টা, ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকতেই ফোন! তারপর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল