TRENDING:

Indian Railways: কথা দিয়ে কথা রাখেনি রেল! শিবরাত্রিতেও ট্রেনের স্টপেজ পেল না রাজাভাতখাওয়া, সরব বিধায়ক

Last Updated:

Indian Railways: শিবরাত্রি উপলক্ষে আলিপুরদুয়ারের মহাকাল মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম। এই অবস্থায় রাজাভাতখাওয়া স্টেশন ট্রেনের স্টপেজ না পেতেই সরব হলেন তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ কথা দিলেও কথা রাখেনি রেল! এবার এমনই দাবি করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। শিবরাত্রির আবহে রাজাভাতখাওয়া রেল স্টেশনে ট্রেন না থামায় ক্ষোভ উগড়ে দিল তৃণমূল।
বিধায়ক
বিধায়ক
advertisement

শিবরাত্রি উপলক্ষে বক্সা টাইগার রিজার্ভের ভিতরে থাকা মহাকাল মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করেছেন। জয়ন্তী পাহাড় ডিঙিয়ে মহাকাল মন্দিরে ওঠার হিরিক ভক্তদের। জয়ন্তী মহাকালে যাওয়া পুণ্যার্থীদের কথা বিবেচনা করে কালচিনির রাজাভাতখাওয়া স্টেশনে ট্রেনের স্টপেজ দেওয়া হয়নি, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ প্রেমদিবসে বিয়ের নোটিস দিতে গিয়ে মহাবিপাকে পাত্র-পাত্রী! স্কুটার থেকে বেরিয়ে এল মারাত্মক জিনিস, চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী বর্ধমান

advertisement

রবিবার শিবরাত্রি উপলক্ষে দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী পাহাড়ে থাকা দু’টি মহাকাল মন্দিরে পুজো দিতে এসেছেন। এই উপলক্ষে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত ২৫টি বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

এদিকে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশন থেকে জয়ন্তী মহকাল মন্দির সবথেকে কাছে। সেই কারণে এই স্টেশনে বিভিন্ন ট্রেনের স্টপেজ দাবি করেছিল তৃণমূল। তবে সেখানে কোনও ট্রেনের স্টপেজ না মেলায় ক্ষোভ প্রকাশ করল রাজ্যের শাসকদল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

আলিপুরদুয়ারের বিধায়ক তথা তৃণমূল নেতা সুমন কাঞ্জিলাল বলেন, “আমরা রাজাভাতখাওয়া স্টেশনে বিভিন্ন ট্রেনের স্টপেজ দাবি করেছিলাম। ভক্তরা মহাকাল মন্দিরে আসতে শুরু করেছেন। অথচ এদিন কোনও ট্রেন রাজাভাতখাওয়া স্টেশনে থামেনি। আমরা চাই রবিবার, শিবরাত্রি থেকে এখানে ট্রেন থামুক। রেল কথা দিয়ে কথা রাখেনি।” এই বিষয়ে রেল কর্তারা কোনও মন্তব্য করতে চাননি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: কথা দিয়ে কথা রাখেনি রেল! শিবরাত্রিতেও ট্রেনের স্টপেজ পেল না রাজাভাতখাওয়া, সরব বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল