TRENDING:

Line In Petrol Pump: পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতি, গাড়িতে কতটা তেল ভরে রাখবেন, জ্যারিকেনে তেল ভরে রাখাও কি দরকার

Last Updated:
Line In Petrol Pump: জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা, সন্দেশখালির পেট্রোল পাম্পে ড্রাম-ব্যারেল নিয়ে তেল ভরার হিড়িক মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরেই এই আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েকদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা চলছে যে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ভারতে জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে।
advertisement
1/6
অশান্ত পরিস্থিতি, গাড়িতে কতটা তেল ভরে রাখবেন, জ্যারিকেনে তেল ভরে রাখাও কি দরকার
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পেট্রোল পাম্পে দেখা গেল অস্বাভাবিক ভিড়। পেট্রোল, ডিজেলের দাম বাড়তে পারে—এই আশঙ্কায় ছোট বড় ড্রাম, ব্যারেল এবং গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় পাম্পের সামনে। কেউ ভ্যান বা ইঞ্জিনভ্যানে করে বড় তেলের পিপ নিয়ে এসেছেন, আবার কেউ টোটোতে করে ড্রাম এনে তেল ভরতে দেখা যায়।
advertisement
2/6
সন্দেশখালির সরবেড়িয়া এলাকার একটি পেট্রোল পাম্পে এই চিত্র ধরা পড়েছে। সকাল থেকেই পাম্পের সামনে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জ্বালানি নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে।
advertisement
3/6
স্থানীয়দের বাসিন্দা প্রদীপ্ত সরকার জানান, ভবিষ্যতে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে—এই আশঙ্কা থেকেই অনেকেই আগেভাগে বেশি পরিমাণে তেল ভরছেন। তবে এর ফলে পাম্পগুলিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভিড় তৈরি হয়েছে।
advertisement
4/6
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হওয়ার পর থেকেই মানুষের মধ্যে এই উদ্বেগ বাড়তে থাকে। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করছেন অনেকেই।
advertisement
5/6
এমনকি সোশ্যাল মিডিয়ায়ও নানা ধরনের খবর ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে দেশে খুব অল্প দিনের জ্বালানি ভাণ্ডার রয়েছে। সেই খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
advertisement
6/6
যদিও এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে পেট্রোল বা ডিজেলের দাম বাড়ানো নিয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। তবুও আশঙ্কার জেরে এলাকার একাধিক পেট্রোল পাম্পে হঠাৎ করেই তেল নেওয়ার জন্য মানুষের ভিড় বাড়তে দেখা যাচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Line In Petrol Pump: পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতি, গাড়িতে কতটা তেল ভরে রাখবেন, জ্যারিকেনে তেল ভরে রাখাও কি দরকার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল