TRENDING:

SIR Update: SIR এর বিশেষ স্কুটনিতে পাঁশকুড়ায় ধরা পড়লো চাঞ্চল্যকর তথ্য! বিরাট ভুল ভোটারের বাবার নামে

Last Updated:

SIR Update: এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের দিকে। কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এর মধ্যে একজনের নামে বড় ভুল ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া: এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের দিকে। কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এর মধ্যে একজনের নামে বড় ভুল ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে। পাঁশকুড়া মাইসোরা গ্ৰাম পঞ্চায়েতের মাংলই গ্ৰামের বাসিন্দা বিজয়কৃষ্ণ বেরা, তার বাবার নাম ভুবন চন্দ্র বেরা। কিন্তু গত দুবছর ধরে ভোটার লিস্টে তার নাম রয়েছে রাজেশ আলি নামে।
এসআইআর নিয়ে বড় বার্তা
এসআইআর নিয়ে বড় বার্তা
advertisement

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই ভারতীয় দলে বিরাট পরিবর্তন! দল থেকে বাদ অভিষেক শর্মা-সহ তিন তারকা

SIR-এর এনুমেরাশন ফর্মে তার নাম বিজয়কৃষ্ণ বেরা জায়গায় এসেছিল রাজেশ আলি। কিন্তু বাকি সমস্ত তথ্য তার থাকায় তিনি সেই ফর্ম পূরণ করে BLO কে জমা দেন। কিন্তু SIR সুপার চেকিং এই তথ্য উঠে আসতেই রীতিমতো চমকে উঠেন সকলেই।

advertisement

আরও পড়ছি: রাজ্যে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন চার নেতা! রয়েছেন ক্ষিতি গোস্বামীর কন্যাও

সেরা ভিডিও

আরও দেখুন
অর্ধেক সময়েই পৌঁছানো যাবে শহরে, কালিন্দ্রী নদীর ওপর স্থায়ী সেতু উপহার পেল মালদহবাসী
আরও দেখুন

এই প্রসঙ্গে বিরক্ত ওই ভোটারও। এই নিয়ে বিজয়কৃষ্ণ বেরা দাবি করেন, “বারবার ছুটে গিয়েছি নাম পরিবর্তন করতে। কিন্তু এতদিন হয়নি। এই কারণে ২ বার ভোট দিতেও পারিনি”। এই রকম তথ্য সামনে আসতেই বিডিও অফিসে ডাকা হয় বিজয়কৃষ্ণ বেরাকে। যদিও এই নিয়ে পাঁশকুড়ার বিডিও মোহন ভার্মা বলেন, “বিজয় কৃষ্ণ বেরার বাবার নাম ভুবন চন্দ্র বেরা, কোনও কারণে ওনার বাবার নাম রাজেশ আলি হয়ে গিয়েছে। উনি ফর্ম ৮ জমা করেছেন, ভুল ঠিক হয়ে যাবে”।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR Update: SIR এর বিশেষ স্কুটনিতে পাঁশকুড়ায় ধরা পড়লো চাঞ্চল্যকর তথ্য! বিরাট ভুল ভোটারের বাবার নামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল