শুক্রবার সকালে বাবা-মা ঘুম থেকে ওঠার পর দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও মেয়ে ঘর থেকে বেরোচ্ছে না দেখে তার ঘরে ধাক্কা দেয়। কিন্তু ভিতর থেকে কোনওরকম সারা শব্দ না মেলায় তাঁরা দরজা খুলে দেখেন মেয়ের ঝুলন্ত দেহ।
তড়িঘড়ি তাকে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। তবে কী কারণে এই মৃত্যু সেই বিষয়ে মুখ খুলতে নারাজ তাঁর পরিবার। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বসিরহাট থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: ইচ্ছে থাকলে কী-ই না হয়! প্রমাণ দিল মালদহের দুই উচ্চ মাধ্যমিক ছাত্রী আবিতা ও বৃষ্টি
ছাত্রীর দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। দ্বিতীয় ভাষার পরীক্ষার দিন আচমকা এমন চরম পদক্ষেপ ছাত্রীর। কী কারণে এমন ঘটনা জানার চেষ্টা করছেন তদনন্তকারীরা।
WBCHSE-এর নিয়ম অনুযায়ী সব পরীক্ষা সাধারণত সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২.০০টা পর্যন্ত চলবে। তবে কিছু বিশেষ বিষয়ের (যেমন Health & Physical Education, Visual Arts, Vocational & Music) ক্ষেত্রে পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত সম্পন্ন হবে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ঘটল বিপত্তি।
আরও পড়ুন: শীতের বিদায় পাকা, কলকাতায় তাপমাত্রার ওঠানামা চলছে! আর জেলায়? গরম কবে থেকে? আবহাওয়ার বড় আপডেট
পরীক্ষা শুরু হতেই বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থী পরীক্ষার হলে হঠাৎ কাঁপতে শুরু করে। পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলে। তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে।
অনুপম সাহা
