HS Exam 2026: ইচ্ছে থাকলে কী-ই না হয়! প্রমাণ দিল মালদহের দুই উচ্চ মাধ্যমিক ছাত্রী আবিতা ও বৃষ্টি
- Reported by:Sebak Deb Sarma
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
HS Exam 2026: শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথমদিনেই অসুস্থ হয়ে পড়েও দমে যায়নি দুই ছাত্রী। বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তারা পরীক্ষা দেয়।
মালদহ: শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথমদিনেই অসুস্থ হয়ে পড়েও দমে যায়নি দুই ছাত্রী। বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তারা পরীক্ষা দেয়।
জানা গিয়েছে, বুলবুলচন্ডী জিএসভি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আবিতা পারভিন, বাড়ি গোলাপগঞ্জের মহব্বতপুর এলাকায়। তিনি শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। গাড়ির মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ‘জানুয়ারির শেষদিকে বই পেয়ে, ফেব্রুয়ারিতেই উচ্চ মাধ্যমিক’, প্রথম পরীক্ষার পর অভিযোগ অভিভাবকদের
চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে হাসপাতালেই বসে পরীক্ষা দিচ্ছেন আবিতা। অন্যদিকে, বৃষ্টি পোদ্দার নামে আরও এক ছাত্রী শারীরিক অসুস্থতার কারণে গতকাল থেকেই বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ফ্যাসিস্ট ইউনূসের জালিয়াতি চলছে’, বাংলাদেশে ভোটগণনার মাঝেই বিস্ফোরক হাসিনা
তার বাড়ি মুচিয়া মহাদেবপুর এলাকায়। তিনি আইহো উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং তার পরীক্ষাকেন্দ্র শ্রীরামপুর হাইস্কুল। অসুস্থতা সত্ত্বেও সে হাসপাতালেই বসে পরীক্ষা দেয়।
সেবক দেবশর্মা, লিপেশ লালা
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2026 8:59 PM IST









