HS Exam 2026: 'জানুয়ারির শেষদিকে বই পেয়ে, ফেব্রুয়ারিতেই উচ্চ মাধ্যমিক', প্রথম পরীক্ষার পর অভিযোগ অভিভাবকদের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
HS Exam 2026: বৃহস্পতিবার শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চতুর্থ সেমিস্টার। এদিকে পরীক্ষা শুরুর দিনেই গুরুতর অভিযোগ তুললেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই উচ্চ মাধ্যমিক?
কলকাতা: বৃহস্পতিবার শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চতুর্থ সেমিস্টার। এদিকে পরীক্ষা শুরুর দিনেই গুরুতর অভিযোগ তুললেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই উচ্চ মাধ্যমিক? পরীক্ষা শুরুর দিনই অসন্তোষ পড়ুয়া, অভিভাবকদের। ‘সময় মত হাতে মেলেনি বই। ৩ মাসও ক্লাস হয়নি’, সিলেবাস শেষের আগেই আগেভাগে শুরু হয়েছে পরীক্ষা, অভিযোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের।
বৃহস্পতিবার ছিল চতুর্থ সেমিস্টারের প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পড়ুয়াদের, অনেকেই বলছেন যতটা আমরা আশা করেছিলাম সেই ধরনের প্রশ্ন হয়নি। অনেকের আবার অভিযোগ তৃতীয় সেমিস্টার থেকে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সময়সীমা ছিল অনেক কম। একজন পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেছিল তাঁর পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
আরও পড়ুন: ‘ফ্যাসিস্ট ইউনূসের জালিয়াতি চলছে’, বাংলাদেশে ভোটগণনার মাঝেই বিস্ফোরক হাসিনা
এদিন পরীক্ষার পর অভিভাবক থেকে পরীক্ষার্থীরা অভিযোগ করেন, সময় মত বই পাওয়া যায়নি। পাশাপাশি তৃতীয় সেমিস্টার শেষ হওয়ার পর পর্যাপ্ত সময় পায়নি চতুর্থ সেমিস্টারের জন্য তৈরি হওয়ার। হিন্দু স্কুলের ছাত্র রোহিত পান বলেন, “আমরা যে ধরনের প্রশ্ন আশা করেছিলাম সেরকম প্রশ্ন হয়নি। এ বছর প্রথম পরীক্ষা আমরা সেই ভাবে সাজেশনও পাইনি।”
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বাতিল হোক প্রহসনের ভোট’, গণনা শুরু হতেই জনতাকে ‘ধন্যবাদ’ জানালেন হাসিনা! চরম কটাক্ষ ইউনূসকে
সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ”চতুর্থ সেমিস্টারের বইয়ের কোনও সমস্যা হয়নি। সংসদ অনুমোদিত বই অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে। আর যে সমস্ত বই বাইরে থেকে পাওয়া যায় তাও ক্লাস শুরু হওয়ার আগে সবাই পেয়ে গিয়েছে।”
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2026 8:25 PM IST










