এদিন সাংবাদিক বৈঠকে তাপস মাইতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের কাণ্ডারি। তিনি আমাকে একটি বড় দায়িত্ব দিয়েছেন এবং আমি এখন সেই দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছি। দলের কর্মীদের উৎসাহ এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস আদতে মমতা বন্দ্যোপাধ্যায়েরই জয় বলে তিনি মনে করেন।
advertisement
ডোমজুড়ে গত কয়েক বছরে তৃণমূল সরকারের আমলে প্রভূত উন্নতি হয়েছে বলে দাবি করেন এই প্রার্থী। তবে একই সঙ্গে তিনি বাস্তববাদী সুরে স্বীকার করে নিয়েছেন যে, এখনও কিছু কাজ বাকি আছে। তাঁর প্রধান লক্ষ্য ডোমজুড়ে কোনও বড় হাসপাতাল বা মানসম্মত কলেজ নেই। এলাকার মানুষের এই দীর্ঘদিনের অভাব দূর করতে তিনি সচেষ্ট হবেন। অসম্পূর্ণ পড়ে থাকা উন্নয়নমূলক কাজগুলো দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি।
দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে ডোমজুড় কেন্দ্রের ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তাপস মাইতি আত্মবিশ্বাসী। তিনি রাজ্যের উন্নয়নের ধারাকে বজায় রেখেই তিনি ডোমজুড়কে একটি মডেল কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন বলে দাবি করেন তিনি।






