advertisement

Rajanya Haldar: ভোটের মুখে বিরাট চমক দিলেন রাজন্যা হালদার! ভোটে দাঁড়াচ্ছেন কোন দলের হয়ে জানেন! কেন্দ্র কিন্তু হেভিওয়েট! ব্যাপক শোরগোল

Last Updated:

Rajanya Haldar: ভোটের আগেই দারুণ চমক দিলেন প্রাক্তন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। কোন কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন তিনি জানেন?

তিন অভিনেত্রীর লড়াই
তিন অভিনেত্রীর লড়াই
সোনারপুর, সুমন সাহা: সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র, দক্ষিণ ২৪ পরগনা জেলা অন্যতম বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে মূলত ত্রিমুখী লড়াই কারণ এই কেন্দ্রে তিন তিনটি চমকদার প্রার্থী ভোটে লড়ছেন। তৃণমূলের হয়ে অভিনেত্রী এবং দ্বিতীয়বারের জন্য লড়াই করছে অরুন্ধতী মৈত্র ওরফে লাভলী, বিজেপির হয়ে ভোটে লড়ছেন আরও এক অভিনেত্রী রুপা গঙ্গোপাধ্যায়। আর এবার সেই কেন্দ্রের রাজনৈতিক চর্চার অন্যতম মুখ রাজন্যা হালদার।
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজন্যা হালদার। একসময় তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি। একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রেখে প্রচারের আলোতে আসেন রাজন্যা। তবে আরজি কর ঘটনার পর একটি শর্টফিল্ম নির্মাণকে কেন্দ্র করে বিতর্কের জেরে দল তাঁকে সাসপেন্ড করে।
advertisement
advertisement
এরপর বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে, যার ফলে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত কোনও দলেই জায়গা হয়নি তাঁর। এবার নির্দল প্রার্থী হিসেবেই নির্বাচনী ময়দানে নামলেন রাজন্যা হালদার। শুধু সোনারপুরই নয়, তিনি দুই কেন্দ্রে থেকে নির্দল প্রার্থী হিসেবে এবারের বিধানসভা ভোটে লড়াই করছেন। তিনি ভোটে জেতার ব্যাপারে আশাবাদী। তবে সব জল্পনার অবসান ঘটবে ৪ মে।
advertisement
অরূন্ধতি মৈত্র, লাভলী মৈত্র নামেই বেশি পরিচিত, একজন বাঙালি টেলিভিশন অভিনেত্রী এবং একজন রাজনীতিবিদ। তিনি স্টার জলসায় ২০১৩ সালের ব্যাপক জনপ্রিয় বাংলা টেলিভিশন সিরিয়াল জল নূপুরে প্রধান অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি মোহর এবং গুড্ডির মতো অন্যান্য বাংলা টিভি সিরিজেও অভিনয় করেছেন। অন্যদিকে, রূপা গঙ্গোপাধ্যায় অভিনেত্রী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়।
advertisement
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রার্থী ঘোষণায় গতি বাড়াল বিজেপি। প্রথম দফার পর এবার দ্বিতীয় তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির । নতুন তালিকায় রয়েছে ১১২ জন প্রার্থীর নাম। এর মধ্যে একজন বিজেপি সমর্থিত প্রার্থীও রয়েছেন ৷ বাকি রইল আরও ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা। সূত্রের খবর, খুব শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা সামনে আনতে চলেছে পদ্ম শিবির। এরই মধ্যে রাজন্যার নির্দল প্রার্থী হিসেবে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে দাঁড়িয়ে যাওয়া রীতিমতো চমক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Rajanya Haldar: ভোটের মুখে বিরাট চমক দিলেন রাজন্যা হালদার! ভোটে দাঁড়াচ্ছেন কোন দলের হয়ে জানেন! কেন্দ্র কিন্তু হেভিওয়েট! ব্যাপক শোরগোল
Next Article
advertisement
ভারতের ‘লাইফলাইন’-এ বিপদ ! আমেরিকা কি পিঠে ছুরি মেরেছে? ট্রাম্পের মোহ বিশ্ব অর্থনীতিকে হরমুজ প্রণালীতে আটকে ফেলেছে
ভারতের ‘লাইফলাইন’-এ বিপদ ! আমেরিকা কি পিঠে ছুরি মেরেছে? ট্রাম্পের মোহ বিশ্ব অর্থনীতিকে হরমুজ প্রণালীতে আটকে ফেলেছে
  • ভারতের ‘লাইফলাইন’-এ বিপদ !

  • আমেরিকা কি পিঠে ছুরি মেরেছে?

  • ট্রাম্পের মোহ বিশ্ব অর্থনীতিকে হরমুজ প্রণালীতে আটকে ফেলেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement