TRENDING:

Hooghly News: সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশে কাটল জট, উত্তরপাড়ায় স্বস্তিতে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়

Last Updated:

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর অবশেষে আইনি জট কাটল উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। শনিবার প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর অবশেষে আইনি জট কাটল উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। শনিবার প্রকাশিত সংশোধিত তালিকায় দেখা যায়, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটার হিসেবে নাম নথিভুক্ত হয়েছে তাঁর। নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরই এই পরিবর্তন সামনে আসে। এর ফলে এতদিন যে অ্যাজুডিকেশন বা আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা কার্যত মিটে গেল বলে মনে করছেন রাজনৈতিক মহল।
হুগলি 
হুগলি 
advertisement

আরও পড়ুন: ভবানীপুর, নন্দীগ্রাম-সহ ১৭৩ থানার ওসি বদল! ভোটের আগে পুলিশে বিরাট রদবদল করল কমিশন

শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, যিনি হুগলির উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাঁর ভোটার তালিকায় নাম থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিরোধী শিবিরের তরফে এই বিষয়টি নিয়ে সরব হওয়া হয়েছিল এবং নির্বাচন কমিশনের নজরও কাড়ে বিষয়টি। তবে নতুন তালিকা প্রকাশের পর সেই বিতর্কে কার্যত ইতি পড়ল।উল্লেখযোগ্যভাবে, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। ফলে তাঁর প্রার্থিতা নিয়ে শুরু থেকেই রাজনৈতিক আগ্রহ ছিল তুঙ্গে।

advertisement

আরও পড়ুন: বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন তৃণমূল ত্যাগী মৌসম বেনজির নূর! টিকিট পেলেন একাধিক হেভিওয়েট নেতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুলিশের তরফে শ্রদ্ধা জানিয়ে দিঘা থেকে তমলুকে পাঠানো হল রাহুল অরুণোদয়ের নিথর দেহ! ময়নাতদন্ত সোমবার
আরও দেখুন

ভোটার তালিকায় নাম সংক্রান্ত জটিলতা কাটায় এখন তিনি পুরোপুরি নির্বাচনী লড়াইয়ে মনোনিবেশ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।দলীয় সূত্রে খবর, এই সমস্যার সমাধান হওয়ায় তৃণমূল শিবিরে স্বস্তির হাওয়া বইছে। সব মিলিয়ে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ উত্তরপাড়া কেন্দ্রের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলল বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন নজর আসন্ন নির্বাচনে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের প্রচার এবং জনসংযোগে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Hooghly News: সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশে কাটল জট, উত্তরপাড়ায় স্বস্তিতে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল