আরও পড়ুন: ভবানীপুর, নন্দীগ্রাম-সহ ১৭৩ থানার ওসি বদল! ভোটের আগে পুলিশে বিরাট রদবদল করল কমিশন
প্রসঙ্গ অধীর চৌধুরীকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ছাড়ার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেন, “কে অভিষেক? ওই রকম টুক করে রাজনীতিতে ঢুকে পড়িনি। নিচু স্তর থেকে উঠে এসেছি। ও কী বললো তার কোনও উত্তর দেওয়ার প্রয়োজন নেই”।
advertisement
সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “আমাকে খুন করার চক্রান্ত করে মমতা বন্দোপাধ্যায়। যিনি আগে এসপি ছিলেন এখন ওই জেলায় প্রার্থী সে জেলের মধ্যে দুষ্কৃতিদের জড় করে মমতার নির্দেশে আমাকে খুনের চক্রান্ত করে। গোয়েন্দা রিপোর্ট রয়েছে। আমার সঙ্গে খাঁকি পোশাকের রাজ্যের নিরাপত্তা পুলিশ রয়েছে। এদেরও আমি চাইনি, মমতা সরকার দিয়েছে”।
আগামী নির্বাচনে লড়বেন প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূরও। তিনি লড়বেন মালতিপুর থেকে। কয়েক মাস আগেই তিনি তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, এবার কংগ্রেসের প্রার্থী হয়েছেন। সেই সঙ্গে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে লড়বেন কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রসাদ। চাকুলিয়া থেকে লড়বেব ভিক্টর, বালিগঞ্জ প্রার্থী হচ্ছে সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র। রাসবিহারী আসন থেকে লড়বেন আশুতোশ চট্টোপাধ্যায়, এছাড়াও মানিকতলা থেকে লড়বেন সুমন রায়চৌধুরি।
