TRENDING:

Hooghly News: উচ্চ মাধ্যমিক দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! সাইকেলে সজোরে ধাক্কা মারল বাইক, জখম ৩ পরীক্ষার্থী

Last Updated:

Hooghly News: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। জখম হলেন ৩ জন পরীক্ষার্থী। তাঁদের সাইকেলে একটি বাইক সজোরে ধাক্কা দিলে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। তিনজনের মধ্যে একজন বেশি চোট পেয়েছেন বলে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট, হুগলি, শুভদীপ ঘোষঃ পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা। জখম হয়েছেন ৩ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। হুগলির আরামবাগ-কোতুলপুর ২ নম্বর রাজ্য সড়কে বেঙ্গাই পঞ্চায়েতের সামনে ঘটনাটি ঘটেছে।
আহত পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে
আহত পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে
advertisement

জানা যাচ্ছে, এদিন সকালে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন গোঘাটের বেঙ্গাই হাই স্কুলের ৩ জন ছাত্রী। গোঘাট হাই স্কুলে তাঁদের সিট পড়েছে। সেই সময়ই ঘটে বিপত্তি। বেঙ্গাই পঞ্চায়েতের সামনে ভয়াবহ দুর্ঘটনায় আহত হন তাঁরা।

আরও পড়ুনঃ কম সময়ে বিচার সম্পন্ন করে নজির! মাত্র ১৩ মাসে খু*নের মামলায় সাজা ঘোষণা করল আলিপুরদুয়ার জেলা ও দায়রা আদালত

advertisement

এদিন সাইকেলে করে পরীক্ষা দিতে আসছিলেন ওই ৩ ছাত্রী। রাস্তায় একটি বাইক তাঁদের ধাক্কা মারে। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। এরপর গোঘাট থানার পুলিশ ৩ পরীক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ। পরীক্ষাকেন্দ্র সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ছাত্রীদের জন্য পরীক্ষার টাইম বাড়ানো হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছেলেমেয়ে স্কুল গেলেই বুক কাঁপত বাবা-মায়ের, অবশেষে কোটি কোটি ব্যয়ে বদলে যাচ্ছে ছবি
আরও দেখুন

এই বিষয়ে বেঙ্গাই হাই স্কুলের শিক্ষক হরিশংকর মুখোপাধ্যায় বলেন, “ওই ছাত্রীরা সাইকেল নিয়ে আসছিল। সেই সময় একটি বাইক তাঁদের সজোরে ধাক্কা মারে। এর জেরে ওঁরা ছিটকে পড়ে যায়। মাথায় চোট লেগেছে। তিনজনের মধ্যে একজনের একটু বেশি লেগেছে, বাকিরা অল্পবিস্তর আঘাত পেয়েছে। ওঁরা এখন বাইরে বসে পরীক্ষা দিচ্ছে।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hooghly News: উচ্চ মাধ্যমিক দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! সাইকেলে সজোরে ধাক্কা মারল বাইক, জখম ৩ পরীক্ষার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল