TRENDING:

Hooghly News: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস পরিষেবা! দিতে হবে না কোনও ভাড়া, পরীক্ষা শুরুর আগেই বিরাট ঘোষণা

Last Updated:

Hooghly News: মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা একজন অভিভাবকের থেকেও কোনও বাসের ভাড়া নেওয়া হবে না। কোন এলাকার পরীক্ষার্থীরা এই সুবিধা পাবে জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি, রানা কর্মকারঃ বাসে চাপলেও দিতে হবে না কোনও ভাড়া! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার বিশেষ পরিষেবা। বিনা ভাড়ায় বাসে করে পরীক্ষাকেন্দ্রে যাওয়া ও আসার ব্যবস্থা করল হুগলি জেলা এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশন।
মাধ্যমিক পরীক্ষার্থী | প্রতীকী ছবি
মাধ্যমিক পরীক্ষার্থী | প্রতীকী ছবি
advertisement

সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিনগুলিতে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করার জন্য পরীক্ষার্থীদের থেকে কোনও বাস ভাড়া নেওয়া হবে না। তাঁদের সঙ্গে থাকা একজন অভিভাবককেও কোনও ভাড়া দিতে হবে না।

আরও পড়ুনঃ সংসার সামলে মাসিক ১০-১২ হাজার টাকা আয়! মহিলাদের সামনে উপার্জনের নয়া দিশা, কয়েক ঘণ্টার কাজেই কামাল

advertisement

হুগলি ইন্টাররিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন। তিনি বলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ মাদ্রাসা পরীক্ষার্থীদের থেকে পরীক্ষার দিনগুলিতে যাতায়াতের কোনও বাস ভাড়া নেওয়া হবে না। এছাড়াও পরীক্ষার্থীদের সঙ্গে থাকা একজন অভিভাবকের থেকেও কোনও বাসের ভাড়া নেওয়া হবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

গৌতমবাবু আরও জানান, প্রত্যেক এক্সপ্রেস বাসের চালক ও কন্ডাক্টটারদের নির্দেশ দেওয়া হয়েছে, নির্দিষ্ট বাস স্টপেজ ছাড়াও পরীক্ষার্থীরা মাঝ রাস্তা থেকে হাত দেখালেই বাস দাঁড়াবে। এর ফলে কোনও পরীক্ষার্থীকে অসুবিধার সম্মুখীন হতে হবে না। তারকেশ্বর, চাঁপাডাঙার পাশাপাশি আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীরা এই সুযোগ-সুবিধা পাবেন বলে জানান সম্পাদক। এই উদ্যোগের ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hooghly News: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস পরিষেবা! দিতে হবে না কোনও ভাড়া, পরীক্ষা শুরুর আগেই বিরাট ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল