দেখা করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। দীর্ঘক্ষণ কথা হয় মোদির সঙ্গে। এরপর এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটের ফাঁকে সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যে কাজ চলছে, তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি এই ক্ষেত্রের আমাদের প্রতিভাবান ছাত্রছাত্রী ও পেশাদারদের সঙ্গে গুগল কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, সে বিষয়েও কথা হয়েছে।
advertisement
ছাত্র জীবনে আইআইটি খড়্গপুর থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক পাস করেন তিনি। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএস ডিগ্রি করেন তিনি। তবে বরাবর মৃদুভাষী এবং অত্যন্ত শান্ত স্বভাবের সুন্দর পিচাই। তবে জানেন, প্রতি বছর অন্তত ১০ মিলিয়ন ডলারের বেশি বেতন পান তিনি। বর্তমানে ক্যালিফোর্নিয়াতে থাকেন তিনি। ২০০৪ সালে গুগলে যোগদান করেন তিনি। প্রথমে কাজ করেন গুগল টুলবার ও পরে গুগল ক্রোম (Google Chrome) প্রজেক্টে কাজ শুরু করেন,তাঁর নেতৃত্বেই চালু হয় Google Chrome (২০০৮), যা বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারগুলির একটি। পরবর্তীতে জিমেইল, ম্যাপস, ড্রাইভ ও অ্যান্ড্রয়েডের দায়িত্বও সামলেছেন সুন্দর।২০১৫ সালে গুগলের সিইও হন।২০১৯ সালে অ্যালফাবেট ইনকর্পোরেটেডের সিইও পদেও দায়িত্ব নেন।
আরও পড়ুন: প্রয়াত সাহিত্যিক শংকর! ‘জন অরণ্যে’ আজ বিষাদের ছায়া, বাংলার সাহিত্যের এক যুগের অবসান
তবে জানেন আইআইটি জীবনে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছেন তিনি। তবে সেখান থেকে জোর দিয়ে শুরু করেন পড়াশোনা। জীবনে প্রথম কম্পিউটার দেখেছিলেন আইআইটিতে এসে। আইআইটি খড়্গপুরের নেহেরু হলে থাকতেন সুন্দর পিচাই। তবে বেশ কয়েক বছর পর ভারতে এসে বেশ আনন্দিত তিনি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হওয়ার পর এক্স হ্যান্ডেল এ তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। ভারতে সব স্তরে এআই ছড়িয়ে দেওয়ার তাঁর উদ্যোগে গুগল কীভাবে সাহায্য করছে, তা নিয়ে আলোচনা করেছি—যাতে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়, সব ভাষায় তথ্যের সহজ প্রাপ্যতা বাড়ে, স্টার্টআপ ও কৃষিক্ষেত্র সহ আরও অনেক ক্ষেত্রে উন্নতি হয়।
তথ্য ও প্রযুক্তিতে এগিয়েছে ভারতবর্ষ। শিক্ষা থেকে গবেষণা এমনকি চিকিৎসা ক্ষেত্রেও এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভারত সরকারের উদ্যোগে এ আই ইম্প্যাক্ট সামিটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বিভিন্ন জিনিস প্রদর্শন করা হয়। তবে আগামীতে এআই প্রযুক্তিতে ভারতের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ গুগল। তার আশ্বাস দেন সুন্দর।
