স্থানীয় সূত্রে খবর, শিবরাত্রির রাতে বিমলেন্দু বাবুর বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। বাড়িতে খড়ের চাল ও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়।
advertisement
বাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তাঁরা। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় হইচই কাণ্ড বেধে যায়। চোখের সামনে দাউদাউ করে জ্বলতে থাকে আস্ত বাড়ি।
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু শেষ রক্ষা হয়নি। আগুন নেভানোর আগেই সমস্ত আসবাব, নথিপত্র-সহ সম্পূর্ণ বাড়িটি ভস্মীভূত হয়ে যায়।
