TRENDING:

Naihati Boro Maa Mandir: বড়মার মন্দিরে নামে ভক্তদের ঢল! ভক্তদের সুবিধার্থে এবার লিফট, চলমান সিঁড়ির দাবি নৈহাটি স্টেশনে

Last Updated:

Naihati Boro Maa Mandir নৈহাটির বড়মা কালীর মন্দিরে ভক্তদের যাওয়ার সুবিধায় লিফট ও চলমান সিঁড়ির দাবি স্টেশনে প্রতিদিন এই স্টেশনে বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। বিশেষ করে বড়মা কালী মন্দিরে দর্শনের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত নৈহাটি স্টেশনে নামেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নৈহাটি, রুদ্র নারায়ণ রায়: প্রতিদিন হাজার হাজার ভক্ত পুজো দিতে আসেন নৈহাটির বড়মা কালীর মন্দিরে। সেই কারণে নৈহাটি জংশন স্টেশন ব্যবহার করেন বহু ভক্ত, যাত্রী ও স্থানীয় বাসিন্দা। সেই জায়গায় দাঁড়িয়ে বয়স্ক মানুষ, মহিলা, শিশু এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের কথা মাথায় রেখে নৈহাটি স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে লিফট ও এসকেলেটর (চলমান সিঁড়ি) বসানোর দাবি উঠল এবার। ইতিমধ্যেই সেই দাবিতে ভারতের রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন এলাকার স্থানীয় বিধায়ক সনৎ দে। তাঁর দাবি, পূর্ব রেলের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে অন্যতম নৈহাটি জংশন।
নৈহাটি বড়মা কালী
নৈহাটি বড়মা কালী
advertisement

প্রতিদিন এই স্টেশনে বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। বিশেষ করে বড়মা কালী মন্দিরে দর্শনের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত নৈহাটি স্টেশনে নামেন। ফলে স্টেশনে আধুনিক পরিকাঠামোর প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। বিধায়কের বক্তব্য, বয়স্ক প্রবীণ নাগরিক, শিশু, মহিলা এবং বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য প্ল্যাটফর্মে ওঠানামা করা অনেক সময়ই কষ্টসাধ্য হয়ে পড়ছে। তাই যাত্রীদের সুবিধার্থে প্রতিটি প্ল্যাটফর্মে লিফট ও এক্সকালেটর বসানো অত্যন্ত জরুরি। বিশেষ করে কালীপুজোর সময় লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে বড়মা কালী মন্দিরে।

advertisement

আরও পড়ুনঃ তেল ছাড়াই ফুলবে লুচি! ‘এই’ জিনিস দিয়ে ময়দা মাখলেই হবে তুলতুলে নরমও! ফুলকো লুচির হিট ফর্মুলা শিখুন

আরও পড়ুনঃ ‘যুব সাথী’র ১৫০০ টাকা অ্যাকাউন্টে এসেছে? অ্যাপ্লিকেশনে কোথাও ভুল হয়নি তো! আপনি টাকা পাবেন? কীভাবে স্টেটাস চেক করবেন? জানুন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

তবে শুধু উৎসব নয়, সারা বছরই প্রতিদিন অসংখ্য মানুষ নৈহাটি স্টেশন ব্যবহার করে মন্দিরে পৌঁছন। তাই এই স্টেশনকে বাড়তি গুরুত্ব দিয়ে যাত্রী পরিষেবার উন্নয়ন করা প্রয়োজন বলেই মনে করছেন এলাকার মানুষজন। যদিও রেলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের আশা, রেল কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাদের মতে, স্টেশনে লিফট ও এসকেলেটর মতো অত্যাধুনিক সুবিধা চালু হলে যাত্রীদের অনেকটাই সুবিধা মিলবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Naihati Boro Maa Mandir: বড়মার মন্দিরে নামে ভক্তদের ঢল! ভক্তদের সুবিধার্থে এবার লিফট, চলমান সিঁড়ির দাবি নৈহাটি স্টেশনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল