TRENDING:

Purulia News: পুরুলিয়ায় শিক্ষার নব দিগন্ত! চালু হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, উন্নত পরিকাঠামো ও পাঠদানে আদিবাসী সমাজে ছড়াবে জ্ঞানের আলো

Last Updated:

Purulia News: পুরুলিয়া জেলায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত। শীঘ্রই চালু হতে চলেছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। আধুনিক পরিকাঠামো, মানসম্পন্ন পাঠদান ব্যবস্থা এবং আবাসিক সুবিধা-সহ এই স্কুলে যে কেউ ভর্তি হতে পারবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার মানবাজার মহকুমায় শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ‘একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল’। মানবাজার মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বান্দোয়ানের পুনশ্যা এলাকায় এই স্কুলটির অনুমোদন ইতিমধ্যেই মিলেছে এবং অতি শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলটি চালু হলে বিশেষ করে এলাকার আদিবাসী অধ্যুষিত পরিবারের ছাত্রছাত্রীরা উন্নত শিক্ষার আরও বড় সুযোগ পাবে। পাশাপাশি তাদের শিক্ষার মানোন্নয়নেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
advertisement

পুরুলিয়া জেলার মানবাজার মহকুমা শাসক মহম্মদ মানজার হোসেন আঞ্জুম জানান, এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শুধুমাত্র মানবাজার মহকুমার ছাত্র-ছাত্রীরাই নয়, গোটা পুরুলিয়া জেলার ছাত্র-ছাত্রীরাও ভর্তি হওয়ার সুযোগ পাবে। ফলে জেলার শিক্ষাক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ পুরুলিয়ার স্কুলে স্কুলে আন্তর্জাতিক মানের ফুটবল! প্রত্যন্তের পড়ুয়াদের খেলাধুলায় উৎসাহ বাড়াতে ভারত সরকারের অভিনব প্রয়াস, হিট প্রদর্শনী ম্যাচ

advertisement

উল্লেখ্য, মানবাজার মহকুমা এলাকায় বিশেষ করে আদিবাসী সমাজের ছেলেমেয়েদের শিক্ষার আলোয় আনতে বহুদিন ধরে ‘একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল’ প্রতিষ্ঠার দাবি ছিল এলাকার মানুষের। দীর্ঘদিনের সেই দাবিকে গুরুত্ব দিয়ে অবশেষে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ ডেবরা হাসপাতালে চালু হল বিকেলের আউটডোর! দুপুর ৩টে থেকে থাকবেন ডাক্তার, ঘাটাল হাসপাতালেও মিলবে ইভিনিং ওপিডি পরিষেবা

advertisement

এলাকায় ‘একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল’ হওয়ার ফলে বিশেষ করে আদিবাসী সমাজের মধ্যে আনন্দ ও খুশির হওয়া ছড়িয়ে পড়েছে। এই স্কুল তাদের শিক্ষার পথকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে শিক্ষার মাধ্যমে জীবনের উন্নয়নে বড় ভূমিকা রাখবে, এটাই এখন প্রত্যেকের আশা ও আকাঙ্ক্ষা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একেবারে অন্যরকম দেখতে, এক গাছেই পাতার নানান রূপ! বাঁকুড়ার মানুষ আদর করে ডাকেন ‘মাথা পাগলা’ গাছ! দেখেছেন আপনি?
আরও দেখুন

আধুনিক পরিকাঠামো, মানসম্পন্ন পাঠদান ব্যবস্থা এবং আবাসিক সুবিধা-সহ এই বিদ্যালয় চালু হলে জেলার বহু মেধাবী ছাত্র-ছাত্রী উন্নত ও সমন্বিত শিক্ষার সুযোগ পাবে বলে আশাবাদী প্রশাসন। শিক্ষার প্রসারে এই উদ্যোগ নিঃসন্দেহে পুরুলিয়া জেলার জন্য এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ায় শিক্ষার নব দিগন্ত! চালু হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, উন্নত পরিকাঠামো ও পাঠদানে আদিবাসী সমাজে ছড়াবে জ্ঞানের আলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল