পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি ধারালো ছুরি। এগরা থানার আইসি (IC) বৈদ্যনাথ দাসের নেতৃত্বে রাতে অভিযানে নামে পুলিশের একটি বিশেষ দল। তারপর এগরা পস্তাবাঁধ এলাকা ঘিরে ফেলে দুই অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে।
advertisement
জানা গিয়েছে, ধৃতদের নাম সেক সালেম, যার বাড়ি পটাশপুর থানার শাতসতমাল গ্রামে। অন্যদিকে গোপাল দাস (ওরফে সরোজ) নামের আর এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি এগরা থানার বাথুয়াড়ি গ্রামে বলে খবর।
আরও পড়ুন: ছেলের নিথর দেহ দেখেই থমকে গেল মায়ের পৃথিবী, হাসপাতাল থেকে ফিরেই চরম সিদ্ধান্ত! কাঁদছে গোটা পাড়া
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এলাকায় বড়সড় কোনও ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল। ধৃতদের আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করছে পুলিশ। পাশাপাশি অন্য দুষ্কর্মের খোঁজখবর নেওয়া হচ্ছে।
