TRENDING:

East Medinipur News: উন্নয়নের দৌড়ে 'ফার্স্ট বয়' পূর্ব মেদিনীপুর! ‘পথশ্রী ৪’ প্রকল্পে নজিরবিহীন সাফল্য, খরচের খতিয়ান অবাক করা

Last Updated:

East Medinipur News: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘পথশ্রী ৪’ বাস্তবায়নে নজির গড়ল পূর্ব মেদিনীপুর জেলা। নির্দিষ্ট সময়ের মধ্যেই রেকর্ড পরিমাণ গ্রামীণ রাস্তার ভোলবদল করে রাজ্যের মধ্যে সেরা এই জেলা। প্রশাসনের তৎপরতা এবং কাজের গুণমান, দুই বিভাগেই সবাইকে ছাপিয়ে গেল মেদিনীপুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: রাজ্য সরকারি প্রকল্পের রূপায়ণে ফের সেরার সেরা পূর্ব মেদিনীপুর। উন্নয়নের কর্মযজ্ঞে বাকি জেলাগুলিকে কার্যত পিছনে ফেলে দিয়েছে হলদিয়া-দিঘার জেলা। বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুফল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে এই জেলার প্রশাসনিক কর্তারা যে তৎপরতা দেখিয়েছেন, তা বর্তমানে রাজ্যের কাছে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। পথের বাঁধনে নয়া রেকর্ড। রাজ্যজুড়ে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘পথশ্রী’-র কাজ চলছে পুরোদমে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম।
advertisement

এখনও পর্যন্ত বরাদ্দ অর্থের সিংহভাগই কাজে লাগিয়ে ফেলেছে এই জেলা। পরিসংখ্যানে দেখা যাচ্ছে মোট বরাদ্দ হয়েছিল ৫২২ কোটি টাকা। সেখান থেকে পথশ্রী ৪  প্রকল্পে ৫০৩ কোটি টাকা ব্যয়ে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তজুড়ে রাস্তার কাজ শুরু হয়েছে। আর এই  পথশ্রী প্রকল্প বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলা অনেকটাই এগিয়ে অন্যান্য জেলা থেকে। জেলার প্রশাসনিক কর্মকর্তাদের তৎপরতায় বদলেছে উন্নয়নের ছবি।

advertisement

আরও পড়ুন: পরীক্ষা দিতে গিয়েই মর্মান্তিক পরিণতি! ছাত্রের অকাল মৃত্যুতে শোকের ছায়া সোনারপুরে

প্রশাসনিক আধিকারিকদের মতে, কেবল পরিকল্পনা নয়, তা দ্রুত বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যেই ঝাঁপিয়ে পড়েছিলেন জেলা প্রশাসনের কর্তারা। টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে কাজের গুণমান বজায় রাখা— প্রতিটি ক্ষেত্রেই কড়া নজরদারি চালান হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে  এই প্রকল্পে নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ রাস্তার কাজ শেষ হওয়ার পথে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানান, “উন্নয়নমূলক প্রকল্পের সুফল যাতে মানুষ দ্রুত পান, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। জেলা প্রশাসনের প্রতিটি স্তরের আধিকারিক ও কর্মীদের যৌথ প্রচেষ্টাতেই এই সাফল্য সম্ভব হচ্ছে। এর আগে বিভিন্ন প্রকল্প বাস্তবে রূপ দিতে পূর্ব মেদিনীপুর জেলা অন্যান্য জেলার থেকে এগিয়ে ছিল। পথশ্রী ৪ -এর ক্ষেত্রেও সেই নজির।” শিল্প ও পর্যটনের মেলবন্ধনের এই জেলায় রাস্তার গুরুত্ব অপরিসীম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তৃণমূলের দুর্গ, চ্যালেঞ্জ জানিয়ে আসরে বাম-বিজেপি! এবার নজরকাড়া কেন্দ্র হয়ে উঠতে পারে জয়নগর
আরও দেখুন

প্রশাসনিক পরিসংখ্যান বলছে, পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ৫২২ কোটি টাকা। আর সেখানেই বাজিমাত করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ‘পথশ্রী ৪’ প্রকল্পের অধীনে থাকা রাস্তাগুলি তৈরি হয়ে গেলে গ্রামীণ অর্থনীতির চিত্রটাও আমূল বদলে যাবে বলে মনে করা হচ্ছে। বাকি জেলাগুলি যখন অর্থ খরচের হিসেবে কিছুটা পিছিয়ে, তখন পূর্ব মেদিনীপুরের এই ৫০৩ কোটি টাকা ব্যয়ের খতিয়ান বুঝিয়ে দিচ্ছে যে, উন্নয়নের গতিতে আপস করতে নারাজ এই জেলা। জেলা প্রশাসনিক মহল সূত্রে খবর আগামী দিনে পথশ্রী ৪ প্রকল্পে ১০০ শতাংশ কাজ করতে মরিয়া।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: উন্নয়নের দৌড়ে 'ফার্স্ট বয়' পূর্ব মেদিনীপুর! ‘পথশ্রী ৪’ প্রকল্পে নজিরবিহীন সাফল্য, খরচের খতিয়ান অবাক করা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল