সূত্র মারফত জানা গিয়েছে, কাঁথির দিক থেকে বেলদাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের পাশে থাকা একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে কাঁথি বেলদা রাজ্য সড়ক। স্থানীয়দের তৎপরতায় লরির খালাসীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
advertisement
ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে গাড়িটিকে সরিয়ে রাস্তা যানজট মুক্ত করে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই অনুমান করছেন, লরিটি যদি দ্রুতগতিতে থাকত, তাহলে আরও বড় বিপদ হতে পারত।
আরও পড়ুন: শিলিগুড়ি থেকে পাহাড়, আবহাওয়ার আমূল বদল! বিকেলে সঙ্গে ছাতা না রাখলে ফাঁসবেন, IMD দিল মেগা আপডেট
সেক্ষেত্রে প্রাণহানির আশঙ্কাও ছিল। তবে লরির গতি কম থাকায় বড়সড় বিপদ এড়নো গিয়েছে। তাছাড়াও সকলের তৎপরতার আহত খালাসিকে উদ্ধার করে দ্রুততার সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
