TRENDING:

East Medinipur News: এগরার শিক্ষকের অভিনব আইডিয়া! জমি ছেড়ে বাড়ির ছাদেই ফলাচ্ছেন সবুজ শাকসবজি, অল্প জায়গায় চাষে নয়া দিশা

Last Updated:

East Medinipur News: কীটনাশকবিহীন শাকসবজি চাষের নয়া দিশা দেখাচ্ছেন পূর্ব মেদিনীপুরের এগরার ভূগোল শিক্ষক। রাসায়নিক সার, কীটনাশক ছাড়াই বাড়ির ছাদে কাঁচা লঙ্কা, বরবটি, বেগুন সহ নানা সবজি ফলাচ্ছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা, মদন মাইতিঃ পেশায় ভূগোলের শিক্ষক তিনি। কিন্তু অভিনব উপায়ে তাঁর কীটনাশকবিহীন শাকসবজি চাষের পদ্ধতি দেখলে মুগ্ধ হবেন আপনি! পূর্ব মেদিনীপুর জেলার এগরার বাসিন্দা স্বপন দত্ত এগরারই জেড়থান গয়াপ্রসাদ বিদ্যাপীঠের ভূগোলের শিক্ষক। তিনিই বাড়ির ছাদে সবুজ শাকসবজি ফলাচ্ছেন।
advertisement

বাজারে কীটনাশকযুক্ত শাকসবজি নিয়ে বরাবরই স্বপনবাবুর আপত্তি ছিল। তিনি মনে করতেন, প্রতিদিনের খাবারের সঙ্গে আমরা বিষ খাচ্ছি। এদিকে পরিবারের সুস্বাস্থ্য তাঁর কাছে সবার আগে। এই অবস্থায় নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ আইনশৃঙ্খলা রক্ষা থেকে অপরাধ দমনে সিদ্ধহস্ত! অশোকনগর থানার ওসি সহ ৬ পুলিশকর্মী পেলেন বিশেষ সম্মান, চিনে নিন তাঁদের

advertisement

এবার প্রশ্ন ওঠে, শহরের ভিড়ে চাষের জমি কোথায় পাবেন? এই প্রশ্নই স্বপনবাবুকে ভাবিয়ে তোলে। শেষ পর্যন্ত ছাদকেই বেছে নেন তিনি। নিজের বাড়ির ছাদকেই বানিয়ে তোলেন ছোট্ট এক সবুজ খামার। বাড়ির তিনতলা ও চারতলায় নির্দিষ্ট জায়গা বেছে নেন স্বপনবাবু। সেখানে বড় বড় টব ও বেড তৈরি করেন। মাটি, গোবর সার এবং জৈব উপাদান দিয়ে প্রস্তুত করেন চাষের ক্ষেত। খুব অল্প জায়গাতেই শুরু হয় তাঁর পরীক্ষা। ধীরে ধীরে বাড়তে থাকে সবুজের পরিমাণ। এখন তাঁর ছাদের বাগানে রয়েছে কাঁচা লঙ্কা, বেগুন, বরবটি, মুলো, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি সহ নানা ঋতুর সবজি।

advertisement

মৌসুম বদলালে ফসলও বদলায়। সব কিছুই পরিকল্পনা মেনে করেন স্বপনবাবু। জল দেওয়া থেকে শুরু করে পরিচর্যা, সবটাই নিজের হাতে করেন। তাঁর কথায়, শুরুতে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছিল। সেই টাকায় দোতলা ও তিনতলায় কৃত্রিম ক্ষেত তৈরি করেন। পরে ধীরে ধীরে আরও কিছু বাড়ান। তিনি সম্পূর্ণ জৈব সার ব্যবহার করেন। রান্নাঘরের উচ্ছিষ্ট থেকেও তৈরি করেন কম্পোস্ট। কোনও রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেন না। পোকামাকড় দমনে ব্যবহার করেন প্রাকৃতিক উপায়। জৈব দ্রবণ ব্যবহার করে গাছকে সুরক্ষা দেন। ফলে তাঁর উৎপাদিত সবজি একেবারে নিরাপদ। পরিবারের সদস্যরা নির্ভয়ে সেই সবজি খান। বাজারের ওপর নির্ভরশীলতাও অনেকটাই কমেছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

ভূগোলের শিক্ষক হিসেবে ছাত্রদের পরিবেশের গুরুত্ব শেখান স্বপনবাবু। বাস্তব জীবনেও সেই শিক্ষা প্রয়োগ করেন। তাঁর এই উদ্যোগ এলাকায় নতুন দিশা দেখাচ্ছে। অনেকেই এখন তাঁর বাড়িতে গিয়ে ছাদ বাগান দেখে আসেন। কেউ কেউ তাঁর পরামর্শও নিচ্ছেন। শহরে জমির অভাব থাকলেও ইচ্ছাশক্তি থাকলে পথ বের হয়, সেটাই প্রমাণ করেছেন এগরার এই শিক্ষক। স্বপন দত্ত দেখিয়ে দিয়েছেন, সচেতনতা থেকেই পরিবর্তনের শুরু। তাই তাঁর ছাদের সবুজ বাগান এখন কীটনাশকবিহীন শাকসবজি চাষে নতুন দিশা দেখাচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: এগরার শিক্ষকের অভিনব আইডিয়া! জমি ছেড়ে বাড়ির ছাদেই ফলাচ্ছেন সবুজ শাকসবজি, অল্প জায়গায় চাষে নয়া দিশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল