TRENDING:

East Bardhaman News: উরস থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! চারচাকা ইকো গাড়ির সঙ্গে মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

Last Updated:

East Bardhaman News: ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমান। উরস অনুষ্ঠান থেকে ফেরার পথে চারচাকা ইকো গাড়ির সঙ্গে ফাঁকা মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর জখম হয়েছেন ৭ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত সিংহজুলি এলাকায় বুধবার সকালে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি চারচাকা ইকো গাড়ি করে মোট ১০ জন যাত্রী মেদিনীপুরে অনুষ্ঠিত উরস অনুষ্ঠান থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ঘটে বিপত্তি।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
advertisement

সকালবেলার ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে গাড়িটি এগোচ্ছিল। ঠিক সেই সময় সিংহজুলির কাছে একটি ফাঁকা মোটরভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল, গাড়ির সামনের অংশ প্রায় দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে পুরুষ, মহিলা এবং শিশুরাও ছিলেন।

আরও পড়ুনঃ শান্তিপুর চষে বেড়ালেন আইরিশ যুবক, তাঁতপাড়া ঘুরে আপ্লুত! কীসের টানে বাংলা ভ্রমণ, জানলে গর্বে বুক ভরবে

advertisement

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে ৭ জন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

আহত কায়েস শেখ জানান, তাঁদের ধারণা গাড়ির চালক হয়ত ঘুমিয়ে পড়েছিলেন, যার জেরেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ওই রাস্তায় প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে, ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। প্রশাসনের তরফে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: উরস থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! চারচাকা ইকো গাড়ির সঙ্গে মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭
Open in App
হোম
খবর
ফটো
লোকাল