TRENDING:

East Bardhaman News: শিবের মাথায় জল ঢালতে গিয়ে শাড়িতে আগুন! একাদশ শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু, অকালপ্রয়াণে স্তব্ধ পরিবার

Last Updated:

East Bardhaman News: শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে গিয়ে একাদশ শ্রেণির ছাত্রীর শাড়িতে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন পূর্ব বর্ধমানের কিশোরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, সায়নী সরকারঃ শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারালেন একাদশ শ্রেণির ছাত্রী। মৃতার নাম পৌলমী রায়। পূর্ব বর্ধমান জেলার কালনা এলাকায় ঘটনাটি ঘটেছে। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এমন দুর্ঘটনায় তাঁর অকালপ্রয়াণে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ইনসেটে প্রয়াত ছাত্রী
ইনসেটে প্রয়াত ছাত্রী
advertisement

জানা গিয়েছে, কালনা থানার শ্যামরাই পাড়া এলাকার বাসিন্দা পৌলমী। গত রবিবার সন্ধ্যায় শিবরাত্রি উপলক্ষে সূর্য সমিতি ক্লাবের মাঠের শিব মন্দিরে জল ঢালতে গিয়েছিলেন তিনি। সেই সময় মন্দির চত্বরে বহু ভক্তের ভিড় ছিল। সেই সময় মন্দিরে জ্বলতে থাকা একটি মোমবাতির আগুন হঠাৎ তাঁর শাড়িতে লেগে যায়। আচমকাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

advertisement

আরও পড়ুনঃ বীরভূমের গুরুত্বপূর্ণ রাস্তায় মরণফাঁদ! যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে কঙ্কালসার সেতু, বড় দুর্ঘটনার আশঙ্কা

আর্ত চিৎকার শুনে উপস্থিত মানুষজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত পৌলমীকে উদ্ধার করা হয়।গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে নিয়ে কালনা মহকুমা হাসপাতালে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। তবে আর্থিক সমস্যার কারণে পরিবারের পক্ষ থেকে আবার তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ফিরিয়ে আনা হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

কয়েকদিন ধরে চিকিৎসা চলার পর বুধবার সকালে হাসপাতালেই পৌলমীর মৃত্যু হয়। এক তরুণীর এমন অকালমৃত্যুতে পরিবার ভেঙে পড়েছে। এলাকাবাসীরাও গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালেই মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: শিবের মাথায় জল ঢালতে গিয়ে শাড়িতে আগুন! একাদশ শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু, অকালপ্রয়াণে স্তব্ধ পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল