জানা যাচ্ছে, পাত্র বাঁকুড়া জেলার বাসিন্দা। অন্যদিকে বর্ধমান শহর নিবাসী পাত্রী এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। যুগলের দাবি, তাঁদের বিপদে ফেলার জন্য কেউ তাঁদের স্কুটারে আগ্নেয়াস্ত্র রেখে দিয়েছে। এই বিষয়ে তাঁরা কিছুই জানেন না। বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ ফ্ল্যাট ফাঁকা রাখাই কাল হল! ২০ লক্ষের গয়না-নগদ নিয়ে পালাল চোর, শ্যামনগরের পরিবারের মাথায় হাত
advertisement
পাত্রীর দাদু সুমিত পাল এই প্রসঙ্গে জানান, তাঁর নাতনি ও নাতজামাই রেজিস্ট্রি করতে এসেছিলেন। ওই বন্দুক তাঁরা রাখেননি, কেউ ঢুকিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। সুমিতবাবু বলেন, “আমার নাতি এই গাড়ি নিয়ে বাজারে গিয়েছিল। কিন্তু চাবি গাড়িতে ভুলেই ও বাজারে চলে যায়। সেই সময়ই হয়তো কেউ বন্দুক ঢুকিয়ে দিয়েছে।”
একই সুর শোনা গিয়েছে পাত্রীর দিদিমা লক্ষ্মী পালের গলাতেও। তিনি বলেন, “নাতনি কাল গাড়ি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল, তখন কিছু ছিল না। এদিন ওঁরা যখন গাড়ি নিয়ে রেজিস্ট্রি করতে যাচ্ছিল, তখন রাস্তায় পুলিশ ধরে। পুলিশ জানল কী করে ওঁর গাড়িতে বন্দুক আছে? আমার সন্দেহ, কেউ এই বন্দুক গাড়িতে ঢুকিয়ে দিয়েছে। আমাদের অনেক শত্রু আছে। তাঁদের মধ্যে কেউ হয়তো বন্দুক ঢুকিয়ে দিয়েছে যাতে মেয়েটার রেজিস্ট্রি না হয়।”
