TRENDING:

Bengali Short Film Success: ৩ দিনের পরিশ্রমে ১৬ মিনিটের শর্ট ফিল্মের ম্যাজিকেই বাজিমাত! বর্ধমানের ঝুলিতে এল জাপানের ৬ আন্তর্জাতিক পুরস্কার

Last Updated:

East Bardhaman Bengali Short Film Success: সীমানা ছাড়িয়ে বর্ধমানের জয়জয়কার! মাত্র ১৬ মিনিটের একটি ছোট ছবি বদলে দিল চেনা পরিচিতি। জাপান থেকে এল ৬টি আন্তর্জাতিক পুরস্কার। জানুন এই সাফল্যের নেপথ্য কাহিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: আন্তর্জাতিক বিনোদন মঞ্চে ফের একবার উজ্জ্বল বাংলার মুখ। জাপান ইন্টারন্যাশনাল গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্য অর্জন করলেন বর্ধমানের রাজীব মণ্ডল। অতি সম্প্রতি জাপান ইন্টারন্যাশনাল গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে একটি ই-মেইলের মাধ্যমে পরিচালককে এই সাফল্যের কথা জানানো হয়েছে। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘রাইজ অ্যান্ড সাইন’ পেয়েছে ছয়টি বিভাগে পেয়েছে সেরা পুরস্কার। বর্ধমান শহরের বাসিন্দা রাজীব মণ্ডলের এই সাফল্যে খুশি জেলার সাংস্কৃতিক মহল এবং সংশ্লিষ্ট শিল্পীরা।
জাপান ইন্টারন্যাশনাল গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্য অর্জন করলেন বর্ধমানের রাজীব মণ্ডল।
জাপান ইন্টারন্যাশনাল গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্য অর্জন করলেন বর্ধমানের রাজীব মণ্ডল।
advertisement

রাজীব মণ্ডল জানান, প্রথমবার আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন তিনি। আর এমন অভাবনীয় প্রাপ্তিতে আগামীতে তাকে আরও এই ধরনের চলচ্চিত্র তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তার তৈরি ১৬ মিনিট ৪৮ সেকেন্ড দৈর্ঘ্যের ‘রাইজ অ্যান্ড সাইন’ চলচ্চিত্রটি উক্ত চলচ্চিত্র উৎসবে মোট ছয়টি ভিন্ন বিভাগে সেরার শিরোপায় ভূষিত হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ড, বেস্ট স্টোরি অ্যাওয়ার্ড, বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড, বেস্ট সোশ্যাল অ্যাওয়ার্ড, বেস্ট বেঙ্গলি ফিল্ম এবং বেস্ট ভিশনারি ফিল্ম মেকার অ্যাওয়ার্ড এই ছয়টি বিভাগে এই চলচ্চিত্রটি শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছে।

advertisement

আরও পড়ুন: পুণ্যার্থীদের জন্য সুখবর! গঙ্গাসাগরে এবার ইসকনের আদলে রাজকীয় মন্দির, থাকছে থাকার বন্দোবস্ত, জানুন কবে উদ্বোধন

চলচ্চিত্রের নেপথ্যে কারিগরি দক্ষতায় অন্যতম কাণ্ডারি ছিলেন দিলীপ চৌধুরী, তিনি ক্যামেরা, সম্পাদনা এবং শব্দ গ্রহণের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনার পূর্ণ দায়িত্ব সামলেছেন রাজীব মণ্ডল স্বয়ং। এর আগেও একাধিক ছোট ছবি তৈরি করলেও আন্তর্জাতিক মঞ্চে এই প্রথম উপস্থিতি এবং তাতেই ছক্কা হাঁকানো তাকে আগামীতে আরও অর্থবহ এবং সামাজিক প্রেক্ষাপটনির্ভর কাজ করতে উৎসাহিত করবে বলে জানিয়েছেন তিনি। এমনকি শিল্পীদের মধ্যে মাস্টারমশাই চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি ছাড়া সকলেরই এটিই প্রথম চলচ্চিত্র।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পরিচালক রাজীব মণ্ডল আরও বলেন, এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটি নির্মাণ করতে সময় লেগেছে তিন দিন। মোট ১৮ জন সুদক্ষ কলাকুশলী দিনরাত পরিশ্রম করেছেন তাই অত্যন্ত সীমিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলেও মান ও উৎকর্ষের দিক থেকে কোনও খামতি ছিল না। পেশাদারিত্ব এবং দক্ষতার মেলবন্ধনে তৈরি এই চলচ্চিত্রটি মূলত একটি অত্যন্ত সংবেদনশীল সামাজিক বিষয়ের উপর তৈরি। বর্তমান ডিজিটাল যুগেও বাল্যবিবাহ এবং স্কুল ছুটের মতো বিষয় কীভাবে সমাজের একটি বড় অংশকে আচ্ছন্ন করে রেখেছে, তারই এক বাস্তবসম্মত প্রতিফলন দেখানো হয়েছে ‘রাইজ অ্যান্ড সাইন’ চলচ্চিত্রে। সরকারি স্তরে একাধিক সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

চলচ্চিত্রটির মূল বিষয়ই হল, সামাজিক এই প্রবণতার বিরুদ্ধে খোদ নাবালিকা এবং কিশোরদের সঙ্ঘবদ্ধ প্রতিবাদ। শৈশব এবং কৈশোরের স্বপ্নগুলিকে যখন বাল্যবিবাহের বেড়াজালে আবদ্ধ করার চেষ্টা করা হয়, তখন সেই পরিস্থিতির ভয়াবহতা ঠিক কতটা হতে পারে তা ফুটিয়ে তোলা হয়েছে চলচ্চিত্রে। অভিভাবকদের আরও বেশি সচেতন করার উদ্দেশ্যে এটি তৈরী করা হয়েছে। ‘রাইজ অ্যান্ড সাইন’-এর মাধ্যমে এই বার্তাটিই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে, কেবল প্রশাসনের একার চেষ্টায় নয়, বরং সামাজিক প্রতিরোধের মাধ্যমেই এই ব্যাধি নির্মূল করা সম্ভব।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bengali Short Film Success: ৩ দিনের পরিশ্রমে ১৬ মিনিটের শর্ট ফিল্মের ম্যাজিকেই বাজিমাত! বর্ধমানের ঝুলিতে এল জাপানের ৬ আন্তর্জাতিক পুরস্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল