TRENDING:

Agriculture News: সবজি নষ্ট হয়ে যাওয়ার দিন এবার অতীত, ভাগ্য খুলে যাবে চাষিদের! জেলার নয়া উদ্যোগে আসবে লক্ষ লক্ষ টাকা

Last Updated:

East Bardhaman Agriculture News: পূর্ব বর্ধমান জেলার চাষিদের সুখবর। আর নষ্ট হবে না উদ্বৃত্ত ফসল বা সবজি। নষ্টের ভয়ে আর কম দামে বিক্রি করতে হবে না চাষিদের। সরকারি উদ্যোগে জেলায় গড়ে উঠছে ডিহাইড্রেশন সেন্টার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: পূর্ব বর্ধমান জেলার চাষিদের সুখবর। আর নষ্ট হবে না উদ্বৃত্ত ফসল বা সবজি। নষ্ট হওয়ার ভয়ে আর কম দামে বিক্রি করতে হবে না চাষিদের। সরকারি উদ্যোগে জেলায় গড়ে উঠছে ডিহাইড্রেশন সেন্টার। যেখানে সবজি চাষিদের উদ্বৃত্ত ফসল প্রক্রিয়াকরণ করে করা হবে বিপণনের ব্যবস্থা। সরকারি এই উদ্যোগের ফলে লাভের মুখ দেখবেন চাষিরা, আশাবাদী সকলে। পূর্ব বর্ধমান জেলায় পিয়াজ সংরক্ষণের ব্যবস্থা থাকলেও, ছিল না অন্যান্য সবজি সংরক্ষণের কোনও ব্যবস্থা।
advertisement

তাই অনেক সময় অধিক উৎপাদনে সবজির দাম পান না চাষি। কখনও উদ্বৃত্ত সবজি বিপণনের অভাবে নষ্ট হয়। কখন কম দামে তা বিক্রি করে দিতে বাধ্য হন চাষিরা। আবার কখনও প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সমস্যা দেখা যায়। এবার এই সমস্যা সমাধানে নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে এই প্রথম সরকারি উদ্যোগে কয়েকটি জেলায় সবজির ডিহাইড্রেশন করে বিপণনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁধাকপি, টমেটোর মতো বিভিন্ন সবজি বিশেষ যন্ত্রের মাধ্যমে ডিহাইড্রেট বা শুকনো করে প্যাকেটজাত করে সুফল বাংলা স্টলের মাধ্যমে বিক্রি করা হবে।

advertisement

আরও পড়ুন: শহরের কোলাহল ভুলে এবার গঙ্গার পাড়ে রোমান্টিক ডেট, ব্যারাকপুরে তৈরি এক টুকরো স্বর্গ! কবে খুলবে উৎস ধারা, রইল আপডেট

প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে পূর্ব বর্ধমান জেলায় এই ধরনের দুটি সংরক্ষণ কেন্দ্র বা ডিহাইড্রেশন সেন্টার চালু করা হবে। এর মধ্যে একটি হবে কালনা ও অন্যটি হবে বর্ধমান-১ ব্লক এলাকায়। মার্চ মাসের মধ্যেই চালু হতে পারে এই কেন্দ্র দুটি বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমান জেলা আরএমসি সেক্রেটারি বিভান পাল জানান, মোট ৮ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায় করে এই দুটি ডিহাইড্রেট সেন্টার তৈরি করা হচ্ছে। পাইলট প্রজেক্ট হিসেবে এই দুটি শুরু করা হচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

শীতকালীন বিভিন্ন সবজি বিশেষ যন্ত্রের মাধ্যমে ডিহাইড্রেট বা শুকনো হবে। তারপর তা প্যাকেটজাত করে সুফল বাংলা স্টলের মাধ্যমে বিক্রি করা হবে। এর ফলে একদিকে যেমন চাষিরা উপকৃত হবেন, তেমনই উৎপাদিত ফসল নষ্ট হবে না। সরকারি এই পদক্ষেপ জেলার কৃষি অর্থনীতিতে খুলে দেবে এক নতুন দিগন্ত। একদিকে যেমন বাজারে সবজির জোগান স্বাভাবিক থাকবে, অন্যদিকে প্রক্রিয়াজাত সবজির নতুন বাজার তৈরি হওয়ায় আগামী দিনে চাষিদের আর্থিক মানোন্নয়ন ঘটবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: সবজি নষ্ট হয়ে যাওয়ার দিন এবার অতীত, ভাগ্য খুলে যাবে চাষিদের! জেলার নয়া উদ্যোগে আসবে লক্ষ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল