TRENDING:

Digha: দোলের পরেও দিঘায় পর্যটকদের ঢল, সমুদ্রস্নানে ভিড় সামলাতে কড়া প্রশাসন

Last Updated:

Digha: সমুদ্রের নীল ঢেউ আর বসন্তের মোলায়েম রোদ উপভোগ করতে সকাল থেকেই দলে দলে পর্যটকদের জলে নামতে দেখা যাচ্ছে। দোলের রঙের উচ্ছ্বাস কাটেনি এখনও, ছুটির আমেজে মেতে রয়েছেন অনেকেই। সেই কারণে হোটেল, লজ ও রেস্তরাঁগুলিতেও উপচে পড়া ভিড় চোখে পড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঙ্কজ দাশ রথী, দিঘা, পূর্ব মেদিনীপুর: দোল পূর্ণিমা পেরিয়ে গেলেও সৈকত শহর দিঘায় পর্যটকদের ভিড় কমার নাম নেই। বরং উৎসবের আবহ বজায় রাখতে এখনও দিঘার বালুকাবেলায় আছড়ে পড়ছে মানুষের ঢল। সমুদ্রের নীল জলরাশি আর বসন্তের মিঠে রোদ উপভোগ করতে সকাল থেকেই দলে দলে পর্যটকদের সমুদ্রস্নানে নামতে দেখা যায়। দোলের দিন রং খেলার পরেও ছুটির মেজাজ কাটেনি অনেকেরই। ফলে হোটেল, লজ ও রেস্তরাঁতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
দিঘা
দিঘা
advertisement

আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার গোপ্রো ক্যামেরা উদ্ধার! জোগান দিয়েছে কে? খুঁজতে চীনের দরজায় NIA

দিঘা থানা-র পুলিশ ও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (DSDA) যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সমুদ্রস্নানের সময় সতর্কতা মেনে চলার জন্য বিশেষ মাইকিং করা হচ্ছে। জোয়ারের সময় গভীর জলে না নামা, লাইফগার্ডের নির্দেশ মানা এবং নির্দিষ্ট নিরাপদ এলাকায় স্নান করার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে।

advertisement

অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকতজুড়ে বাড়ানো হয়েছে পুলিশি টহল। পাশাপাশি সিসিটিভি নজরদারিও জোরদার করা হয়েছে। প্রশাসনের দাবি, পর্যটকদের সহযোগিতায় দিঘায় ছুটির আনন্দ যেন নিরাপদ ও নির্বিঘ্ন থাকে, সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিশেষভাবে সক্ষম, অদম্য জেদকে জয়, প্রকাশ পাচ্ছে অর্পণের কাব্যগ্রন্থ কোনও এক মায়াবী স্পেস
আরও দেখুন

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Digha: দোলের পরেও দিঘায় পর্যটকদের ঢল, সমুদ্রস্নানে ভিড় সামলাতে কড়া প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল