TRENDING:

Dilip Ghosh: ভয়াবহ ঘটনা! দিলীপ ঘোষ উঠতেই ভেঙে পড়ল মঞ্চ! গোসাবায় যা ঘটল, চমকে উঠবেন শুনে

Last Updated:

Dilip Ghosh: এই কর্মশালাতে উপস্থিত হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বিজেপি নেতা দিলীপ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপ বিশ্বাস, গোসাবা: গোসাবাতে বিজেপির কর্মশালা শুরুর আগেই দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে বিপত্তি। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভার বিজেপি এক নম্বর মন্ডলের পক্ষ থেকে আজ গোসাবা ঘাটের পাশেই বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বুথ বিজয় সংকল্প কর্মশালা।
দিলীপ ঘোষের বিপত্তি
দিলীপ ঘোষের বিপত্তি
advertisement

এই কর্মশালাতে উপস্থিত হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি মঞ্চে ওঠার পরেই কর্মীদের চাপে ভেঙে বসে যায় মঞ্চ। তড়িঘড়ি মঞ্চ ছাড়ে দিলীপ ঘোষ এবং স্থানীয় নেতৃত্বরা। কিছুক্ষণের পর আবার ওই ভাঙ্গা মঞ্চে কর্মশালা শুরু করে দিলীপ ঘোষ।

এদিকে, শান্তিপুরে পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য, বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ‘গদ্দার’ আখ্যা দিয়ে পোস্টার। নদিয়ার শান্তিপুরে রবিবার সকাল থেকে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। শহরের বিভিন্ন প্রান্তে ও অনুষ্ঠানের স্থলের আশপাশে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে “শান্তিপুরের গদ্দার জগন্নাথ সরকার” লেখা একাধিক পোস্টার পড়তেই চাঞ্চল্য শুরু হয়। প্রসঙ্গত, রবিবার শান্তিপুরে বিজেপির তাঁত শিল্পী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সম্মেলনে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং ও বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের। তার আগেই এই ধরনের পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

ঘটনাটি নজরে আসতেই বিজেপি কর্মী-সমর্থকরা দ্রুত পোস্টারগুলি ছিড়ে ফেলেন এবং কিছু পোস্টারে কালো কালি লাগিয়ে দেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের দাবি, সম্মেলনের আগে অশান্তি তৈরির উদ্দেশ্যেই এই পোস্টার লাগানো হয়েছে। যদিও বিজেপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরে রাজনৈতিক উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Dilip Ghosh: ভয়াবহ ঘটনা! দিলীপ ঘোষ উঠতেই ভেঙে পড়ল মঞ্চ! গোসাবায় যা ঘটল, চমকে উঠবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল