জানা গিয়েছে, মাদক পাচার করতে এলে পুলিশ তাকে হাতেনাতে পাকড়াও করেছে। রাতের অন্ধকারে রেলস্টেশনের ধারে মাদক ডেলিভারি করার আগেই গ্রেফতার হয়েছে মাদক ব্যবসায়ী। নকশালবাড়ির রথখোলা এলাকায় ঘটনা। ধৃতকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১০০ গ্ৰাম ব্রাউন সুগার এবং ১৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ।
advertisement
জানা গিয়েছে, এদিন রাতে নকশালবাড়ি রাজ্যে সড়কে মাদক পাচারের খবর পায় পুলিশ। রাতের অন্ধকারে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপর তল্লাশি চালাতেই অভিযুক্তের জামার ভেতর থেকে উদ্ধার হয়েছে ১০০ গ্ৰাম ব্রাউন সুগার এবং ১৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ। পরে অভিযুক্তকে গ্ৰেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ।
আরও পড়ুন: আগে কাছে গেলেই গা ঘিনঘিন করত, এখন সেখানেই দাঁড়িয়ে থাকে লোকে! আইসি’র উদ্যোগে ভোলবদল হাসপাতালের
জানা গিয়েছে, ধৃতের নাম সঞ্জয় সাহানি। সে পানিট্যাঙ্কির গৌরসিং জোতের বাসিন্দা। অভিযুক্ত সঞ্জয় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তের স্ত্রীকেও মাদক কারবারের অভিযোগ আগেও গ্ৰেফতার করেছিল পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
