শিলিগুড়ি মহকুমা পরিষদ ও অনগ্রসর কল্যাণ দফতরের আর্থিক সহযোগিতায় ৭৫০ মিটার দীর্ঘ ও ৮ ফুট প্রস্থের এই রাস্তা নির্মাণের কাজ শুরু হল। এদিন এই কাজের শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ। পুরনো জরাজীর্ণ কংক্রিট রাস্তা ভেঙে নতুন করে মজবুত ঢালাই করা হবে এবং প্রয়োজনীয় অংশে গার্ডওয়াল তৈরির পরিকল্পনাও রয়েছে।
advertisement
স্থানীয়দের দাবি মেনে ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। রাস্তা নির্মাণ সম্পূর্ণ হলে খড়িবাড়ি স্কুল, খড়িবাড়ি হাসপাতাল ও স্থানীয় বাজারে যাতায়াত সহজ হবে। বিশেষ করে চা বাগান এলাকার শ্রমিক পরিবার, পড়ুয়া ও কৃষকদের যথেষ্ট সুবিধা মিলবে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা বলছেন, খারাপ রাস্তার জন্য দুর্ঘটনার আশঙ্কা হত বারবার। তাছাড়াও যাতায়াত করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হত। কিন্তু নতুন রাস্তা হয়ে গেলে সেই সমস্যা আর থাকবে না। ফলে এলাকার মানুষ অনেক উপকৃত হবেন। মজবুত ঢালাই দিয়ে রাস্তা তৈরি হলে সেই রাস্তা অনেকদিন টেকসই হবে বলেও মনে করছেন তাঁরা।
