জানা গিয়েছে, দুধমোড় এলাকার বাসিন্দা স্বপন ঘোষ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে এই অভিযান চালানো হয়। তদন্তকারী সংস্থার আধিকারিকরা বাড়ির ভেতরে দীর্ঘক্ষণ তল্লাশি চালান। হঠাৎ করে কেন্দ্রীয় সংস্থার এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপন ঘোষের খুদিরাম পল্লি এলাকায় একটি সোনার দোকান রয়েছে। সেই ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র ও অন্য বিষয় খতিয়ে দেখতে তদন্তকারীরা এই অভিযান চালাচ্ছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অভিযানের সময় বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন থাকতে দেখা যায়। ফলে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। তবে ঠিক কোন মামলায় বা কী কারণে এই অভিযান চালানো হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি ইডি। তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর।
advertisement
দু-দিন আগেও জুতোর দোকান থেকে মোবাইল চুরির চেষ্টা করেন এক ব্যক্তি! পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যান এক যুবক। তাঁকে মারধর করে পিলারে বেঁধে রাখেন দোকান মালিক। বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কালাগছ বাজারে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, উত্তম দেবনাথ নামে এক জুতোর ব্যবসায়ীর দোকান থেকে মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যায় এক চোর। ওই ব্যবসায়ী নিজেই তাঁকে হাতেনাতে ধরেন। এরপর মারধর করে তাঁকে পিলারে বেঁধে রাখা হয়।






