TRENDING:

Drug Smuggling: রাতের অন্ধকারে নেপাল, সিকিমে মাদক পাচার! খড়িবাড়ি পুলিশের জোড়া অভিযানে গ্রেফতার মোট ৪, উদ্ধার বিপুল পরিমাণে ব্রাউন সুগার

Last Updated:

Darjeeling Drugs Smuggling: রাতের অন্ধকারে মাদক পাচার। জোড়া অভিযান খড়িবাড়ি থানার পুলিশের। গ্রেফতার মোট ৪ জন। নেপাল থেকে মাদক কিনতে ভারতে এসে গ্রেফতার হন এক মাদক ব্যবসায়ী। সিকিম থেকে মাদক নিতে এসে গ্রেফতার আরও ৩।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: এক রাতে জোড়া মাদক পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ। বুধবার খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের ডাঙ্গিবস্তির মেচী নদী দিয়ে মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার করা হয় নেপালের এক মাদক ব্যবসায়ীকে। ধৃতের হেফাজত থেকে ১০২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।
খড়িবাড়ি থানা
খড়িবাড়ি থানা
advertisement

নেপাল থেকে মাদক নিতে ভারতে এসেছিলেন ওই ব্যবসায়ী। আর মাদক নিয়ে ফেরার পথেই পুলিশ গ্রেফতার করেছে তাকে। ৫ দিন আগেই এই এক‌ই স্থানে গ্রেফতার হয়েছিলেন নেপালের আরও এক মাদক ব্যবসায়ী। ধৃত রোহিত রায় নেপালের ভদ্রপুরের বাসিন্দা।

আরও পড়ুনঃ ১,৮০০ কিমি পথ পেরিয়ে সোনারপুরে মানসিক ভারসাম্যহীন যুবক! দুর্ঘটনায় খুলল কপাল, গুজরাটে ফিরছে নিখোঁজ মুকেশ

advertisement

অন্যদিকে এদিনই রাতেই দার্জিলিং জেলার খড়িবাড়ির পানিট্যাঙ্কির রাজ্য সড়কে সিকিম থেকে মাদক নিতে এসে গ্রেফতার হয়েছেন ৩। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে মোট ২৫৭ গ্রাম ব্রাউন সুগার। সিকিমের নম্বর প্লেটের চারচাকার গাড়িতে চেয়ে গভীর রাতে মাদক নিয়ে ফেরার পথে পুলিশ আটক করে তাদের। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পেতেই সন্দেহ হয় পুলিশের। গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মাদক।

advertisement

আরও পড়ুনঃ শ্বশুরবাড়ি যাওয়ার পথে যমে টানল জামাইকে! লরির ধাক্কায় শেষ তরতাজা যুবক, রঘুনাথগঞ্জে চাঞ্চল্য

সেরা ভিডিও

আরও দেখুন
ভারতে আছে মাত্র দুটি জায়গায়...! পূর্ব বর্ধমানের এই অনন্য 'কীর্তি' সম্পর্কে জানেন?
আরও দেখুন

ধৃতরা হলেন বীর বাহাদুর ছেত্রী, আশিষ ছেত্রী ও রাজকুমার রাই। সকলকেই সিকিমের রংপোর বাসিন্দা। বাজেয়াপ্ত করা হয়েছে চার চাকার গাড়িটি। বৃহস্পতিবার ২ ঘটনায় ধৃত মোট ৪ মাদক কারবারিদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Drug Smuggling: রাতের অন্ধকারে নেপাল, সিকিমে মাদক পাচার! খড়িবাড়ি পুলিশের জোড়া অভিযানে গ্রেফতার মোট ৪, উদ্ধার বিপুল পরিমাণে ব্রাউন সুগার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল