TRENDING:

DA Case on Supreme Court: বকেয়া ডিএ দিতেই হবে! কবে প্রথম আর কবে দ্বিতীয় কিস্তি? রায়দানে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

আদালত জানিয়েছে, ডিএ দু’বার করে দেওয়া যায় না। তবে কর্মীদের ডিএ-র দাবির আইনি সারবত্তা রয়েছে৷ তাই ডিএ দিতে দেরি করা উচিত নয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পুরনো রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট৷ বৃহস্পতিবারের রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, বকেয়া ডিএ দিতেই হবে রাজ্য সরকারি কর্মচারীদের৷ আর সেই বকেয়া ডিএ-র ২৫% মার্চ মাসের মধ্যেই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে৷ বাকি ৭৫% কিস্তিতে মেটাতে হবে৷ তবে পাশাপাশি, শীর্ষ আদালত জানিয়েছে, DA মৌলিক অধিকার নয়, এটি পরিবর্তনশীল৷ এক্ষেত্রে রাজ্যের আবেদন আংশিক মঞ্জুর করেছে আদালত৷
সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়৷
সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়৷
advertisement

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল রায়দানকালে জানান, ডিএ পরিবর্তনশীল৷ DA, AICPI মেনে দিতে হবে৷ আদালত জানিয়েছে, ডিএ দু’বার করে দেওয়া যায় না। তবে, কর্মীদের ডিএ-র দাবির আইনি সারবত্তা রয়েছে৷ তাই ডিএ দিতে দেরি করা উচিত নয়৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে, রোপা রুল এবং এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে৷ ডিএ দিতেই হবে, জানিয়ে দিল শীর্ষ আদালত৷

advertisement

আরও পড়ুন : ভোট অন অ্যাকাউন্ট পেশ আজ রাজ্য বিধানসভায়, নজরে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সামাজিক প্রকল্প

আদালত জানিয়েছে, রায় দিতে গিয়ে ১৩ প্রশ্ন বিবেচনায় এনেছে সুপ্রিম কোর্ট৷ কোর্ট জানিয়েছে, ‘‘১৩ প্রশ্নেই উত্তর দিয়েছি আমরা৷ প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। ডিএ পরিবর্তন শীল৷ ডিএ এআইসিপিআই মেনে পরিবর্তনশীল৷ এআইসিপিআই ওয়ানটাইম মেজার নয়৷ আমরা বলেছি, আর্টিকল ৩০৯ মেনে রাজ‍্যেরই এক্তিয়ার আছে। যাঁরা অবসর পেয়েছেন এখনও পর্যন্ত তাঁরাও এই সুবিধা পাবেন৷’’

advertisement

সুপ্রিম কোর্ট এদিনের রায়ে জানিয়েছে, রায় কার্যকর করার জন্য একটি কমিটি গঠন করতে হবে৷ অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে এই কমিটি গঠন করা হবে৷ এই কমিটিই সিদ্ধান্ত নেবে কত ডিএ দেওয়া হবে৷

আরও পড়ুন : ভারত-বাণিজ্য চুক্তিকে পাত্তাই দিচ্ছে না রাশিয়া! ক্রেমলিনের মন্তব্যে জলের মতো পরিষ্কার সব…দিল্লিকে ভয় দেখাতে পারল না ট্রাম্প

advertisement

আগামী ৬ মার্চের মধ্যেই গঠন করতে হবে কমিটি৷ ১৫ মে-র মধ্যে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ দিতে হবে৷ ৬ মার্চ মধ্যে বকেয় ডিএ প্রথম ইনস্টলমেন্ট, অর্থাৎ প্রথম কিস্তি৷ ৩১ মার্চ মধ্যে কমিটির আলোচনা সাপেক্ষে দ্বিতীয় কিস্তি৷ মে মাসের মধ্যে বকেয়া DA মেটানো নিয়ে রিপোর্ট দেবে কমিটি।

অন্যদিকে, শীর্ষ আদালত জানিয়েছে, ডিএ মৌলিক অধিকার নয়। রাজ্যের এই আবেদনে মান্যতা সুপ্রিম কোর্টের।

advertisement

প্রসঙ্গত, রাজ্যের আবেদন খারিজ করে সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায় রাজ্যকে আগেই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এ জন্য ছ’সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি।

সেরা ভিডিও

আরও দেখুন
রেলে 'চেপেও' বাংলা জয়ের দিন দেখছে বিজেপি, একাধিক রেল প্রকল্পের সূচনা মোদির হাতে! ব্রিগেডে উঠল জয়ধ্বনি
আরও দেখুন

আদালতের কাছ থেকে আরও ছ’মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে ২০২৫ সালের ৪ অগস্ট থেকে ৭ অগস্ট প্রতি দিনই শুনানি চলেছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। এর পরে গত ১২ অগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত গত ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয়। আজ ছিল রায়দান৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
DA Case on Supreme Court: বকেয়া ডিএ দিতেই হবে! কবে প্রথম আর কবে দ্বিতীয় কিস্তি? রায়দানে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল