TRENDING:

CPIM: প্রাক্তন প্রভাবশালী CPIM বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, গর্জে উঠল বেলঘরিয়া! কোন নেতা জানেন? চমকে যাবেন শুনে

Last Updated:

CPIM: জানা গিয়েছে, কামারহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নন্দননগর এলাকায় ঘোলা রোডের দু'ধারে বহু বছর ধরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে, বেলঘরিয়া: বেলঘরিয়া নন্দননগরে ব্যবসীদের উচ্ছেদের চক্রান্তের অভিযোগ সিপিআইএম-এর প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। প্রতিবাদে সিপিআইএমের অফিসে বিক্ষোভ ও বিধায়কের নামে পোস্টার পড়ল।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

জানা গিয়েছে, কামারহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নন্দননগর এলাকায় ঘোলা রোডের দু’ধারে বহু বছর ধরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করছেন। পাশাপাশি মোহিনী মিল বন্ধ হয়ে যাওয়ার পর সেই মিলের কর্মীদের পরিবার সংসার চালানোর জন্য এই জায়গায় দোকান করে ব্যবসা করছেন। সেই দোকানদারদের উচ্ছেদ করার চক্রান্ত করছেন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়, এমনটাই অভিযোগ।

advertisement

আরও পড়ুন: ‘বাংলাকে টার্গেট করা হচ্ছে!’ সুপ্রিম কোর্টে জোর সওয়াল মমতার! ইতিহাস মুখ্যমন্ত্রীর! কমিশনকে সময় দিল না আদালত

আর তারই প্রতিবাদে এলাকার ব্যবসায়ীরা মিছিল করে গিয়ে সিপিআইএমের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় পাশাপাশি সিপিআইএম কার্যালয়ের ভেতরে এবং বাইরে প্রাক্তন বিধায়কের নামে ধিক্কার পোস্টার টানিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রাক্তন সিপিএম বিধায়কের ছবিতে জুতোর মালা পরিয়ে তার কুশপুত্তলিকাও দাহ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। গোটা বিষয়ে ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ সাউয়ের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে মানস মুখোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মোবাইল নয়, বই হল প্রকৃত বন্ধু! যুব সমাজকে বইমুখী করতে জঙ্গিপুরে বিরাট আয়োজন
আরও দেখুন

প্রাক্তন সিপিআইএম বিধায়কের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর মনোজ সাউ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই দোকানগুলো বিক্রি করছে। স্থানীয় কাউন্সিলর মনোজ সাউয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিপিআইএম আমলে মানস মুখোপাধ্যায় এই মোহিনী মিলের সমস্ত জিনিস চুরি করেছে। আজ নিজেকে বাঁচানোর জন্য এই ধরনের কথা বলছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
CPIM: প্রাক্তন প্রভাবশালী CPIM বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, গর্জে উঠল বেলঘরিয়া! কোন নেতা জানেন? চমকে যাবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল