TRENDING:

Cooch Behar News: বিয়েবাড়িতে কাজ সেরে ফেরার পথে দুর্ঘটনা! বাইক-ডাম্পারের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন দুই ফটোগ্রাফার

Last Updated:

Cooch Behar News: কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরতাজা যুবক। বিয়েবাড়িতে কাজ সেরে ফেরার সময় একটি বড় ডাম্পার তাঁদের ধাক্কা মারে। এই দুর্ঘটনার জেরেই প্রাণ হারান দু'জনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহার। বিয়েবাড়িতে কাজ সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন দুই ফটোগ্রাফার। জানা যাচ্ছে, মৃতদের নাম প্রলয় দে ও গৌর সাহা। এদিন কোচবিহারের বাঘমারা সাত মাইল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
advertisement

স্থানীয়দের কথায়, ওই যুবকেরা বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি বড় ডাম্পার তাঁদের ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষের জেরে প্রাণ হারান বাইক আরোহী দুই যুবক।

আরও পড়ুনঃ রাস্তার হাল বেহাল! ধুলোর-ডাম্পারের জোড়া দাপটে চলাফেরায় সমস্যা, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

এই দুর্ঘটনার পর প্রলয়ের পরিবারের এক সদস্য জানান, বিয়ের কাজে দু’জন মাথাভাঙায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বাঘমারা এলাকায় দুর্ঘটনা ঘটে। একটি ডাম্পার এসে ওঁদের ধাক্কা দিয়েছিল।

advertisement

এদিকের এই ঘটনার পর দুর্ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর। তরতাজা দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

প্রসঙ্গত, নিত্যদিনই রাজ্যের নানা প্রান্ত থেকে পথ দুর্ঘটনার নানা খবর সামনে আসে। এবার ঘটনাস্থল কোচবিহার। মাথাভাঙা থেকে বিয়েবাড়ির কাজ সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন দু’জন ফটোগ্রাফার। বাইকের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে প্রাণ হারান তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: বিয়েবাড়িতে কাজ সেরে ফেরার পথে দুর্ঘটনা! বাইক-ডাম্পারের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন দুই ফটোগ্রাফার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল